সোমবার, ১১ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

বিমান দুর্ঘটনায় আহতদের জন্য ঝিনাইদহে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি

  • আপলোড তারিখঃ ২৩-০৭-২০২৫ ইং
বিমান দুর্ঘটনায় আহতদের জন্য ঝিনাইদহে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি

ঢাকায় বিমান বিধ্বস্ত হয়ে আহত ও দগ্ধ শিক্ষার্থীদের চিকিৎসার জন্য ঝিনাইদহে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির আয়োজন করা হয়। গতকাল মঙ্গলবার শহরের পায়রা চত্বরে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) জেলা শাখা এ কর্মসূচির আয়োজন করে। অনুষ্ঠানে কয়েক শত তরুণ রক্তদানে অংশ নেন। রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ব্লাড গ্রুপিং করে স্বেচ্ছায় রক্ত দেন।


রক্তদান কর্মসূচিতে উপস্থিত ছিলেন ড্যাবের কেন্দ্রীয় কমিটির সদস্য ডা. ইব্রাহীম রহমান বাবু, ডা. মোস্তাফিজুর রহমান, জেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক খুরশিদ আলম নাসিম, পৌর বিএনপির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক জয়নুল আবেদীন কুহিন, জেলা যুবদলের সহসভাপতি ইনসান আলী, ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক শোয়েব রহমান বাপ্পি, জেলা যুবদলের শিল্পবিষয়ক সম্পাদক আসলাম হোসেন, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক রিপন, ছাত্রদলের সহসভাপতি মেহেদী হাসান, ছাত্রদল নেতা আব্দুল মতিন, মতিয়ার রহমান, আলামিন, সোহেল, ইঞ্জিনিয়ার নাহিদ হাসান বাপ্পি, হিমেল হাসান ও সাকিব হাসান।



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী