সোমবার, ১১ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

কুড়ুলগাছিতে বাড়ির সামনে থেকে পাখিভ্যান চুরি, দিশেহারা পরিবার

  • আপলোড তারিখঃ ২৩-০৭-২০২৫ ইং
কুড়ুলগাছিতে বাড়ির সামনে থেকে পাখিভ্যান চুরি, দিশেহারা পরিবার

দামুড়হুদা উপজেলার কুড়ুলগাছি মাঠপাড়ায় পাখিভ্যান চুরির ঘটনা ঘটেছে। গতকাল মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে বাড়ির সামনে থেকে ভ্যানটি চুরি হয়। চুরি হওয়া পাখিভ্যানটির মালিক শিপন কুড়ুলগাছি মাঠপাড়ার বাসিন্দা আরশাদ আলীর ছেলে। জানা গেছে, প্রতিদিনের মতো শিপন তার ভ্যানটি বাড়ির সামনেই রেখে দুপুরে খাবার খাওয়ার জন্য বাড়িতে ঢোকে । কিছুক্ষণ পর খাবার খেয়ে বাইরে এসে দেখতে পান ভ্যানটি আর সেখানে নেই। অনেক খোঁজাখুঁজি করেও ভ্যানটির কোনো সন্ধান মেলেনি।
এ ঘটনায় শিপনের পরিবার হতবিহ্বল হয়ে পড়েছে এবং এলাকার মানুষজনের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বিষয়টি থানায় জানানো হবে বলেও জানিয়েছে পরিবার। চুরি হওয়া ভ্যানটির সন্ধান পেলে বা কোনো তথ্য জানা থাকলে স্থানীয় প্রশাসন বা শিপনের পরিবারের সঙ্গে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে।



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী