শুক্রবার, ১৫ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

জীবননগরে পৃথক দুর্ঘটনায় দুজনের মৃত্যু

  • আপলোড তারিখঃ ২১-০৭-২০২৫ ইং
জীবননগরে পৃথক দুর্ঘটনায় দুজনের মৃত্যু

জীবননগর উপজেলার হাসাদাহ ও রায়পুর ইউনিয়নে পৃথক দুটি দুর্ঘটনায় এক শিশু ও এক নারী নিহত হয়েছেন। গতকাল সোমবার এসব দুর্ঘটনা ঘটে। প্রথম ঘটনাটি ঘটে হাসাদাহ ইউনিয়নের কাটাপোল গ্রামে। স্থানীয় সূত্রে জানা গেছে, তরিকুল ইসলামের মেয়ে তাকিয়া খাতুন (৬) কাটাপোল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেণির শিক্ষার্থী ছিল।


স্কুল ছুটির পর বাড়ি ফেরার পথে স্কুলের সামনের প্রধান সড়কে উঠে গেলে বিপরীত দিক থেকে আসা একটি পাখিভ্যান তাকে ধাক্কা দেয়। এতে সে রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হয়। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকিয়াকে মৃত ঘোষণা করেন।


অন্যদিকে, রায়পুর ইউনিয়নের নতুন চাকলা গ্রামে ছাদ থেকে পড়ে মারা যান ছাবিনা খাতুন (৬০)। তিনি ওই গ্রামের ছোবদুলের স্ত্রী। পরিবার জানায়, তিনি আত্মীয় বাড়ি থেকে ফিরে নাতি-নাতনির সঙ্গে দেখা করার পর ছাদে উঠেছিলেন ছাগল তাড়াতে। এসময় হঠাৎ মাথা ঘুরে নিচে পড়ে গেলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।


জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মামুন বিশ্বাস বলেন, ‘পৃথক দুই দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। নিহতদের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে পরিবারের আবেদনের ভিত্তিতে দাফনের অনুমতি দেওয়া হয়েছে।’



কমেন্ট বক্স
notebook

মহেশপুর সীমান্তে বিএসএফের রাবার বুলেটে যুবক আহত