শুক্রবার, ১৫ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আলমডাঙ্গায় ২৫ পিস ট্যাপেন্টাডলসহ যুবক আটক

  • আপলোড তারিখঃ ২১-০৭-২০২৫ ইং
আলমডাঙ্গায় ২৫ পিস ট্যাপেন্টাডলসহ যুবক আটক

আলমডাঙ্গায় মাদক বিরোধী অভিযানে বিক্রয় নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক যুবককে আটক করেছে পুলিশ। গতকাল সোমবার বিকেলে আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুদুর রহমানের নেতৃত্বে এসআই (নি.) মনিরুল হক হাওয়াদার ও সঙ্গীয় ফোর্স বেলগাছি বাজারের তিন রাস্তার মোড়ে অভিযান চালিয়ে তাকে আটক করেন।


আটককৃত জুয়েল রানা (৩০) বেলগাছি ইউনিয়নের বাজারপাড়ার চান্দালীর ছেলে। পুলিশ জানায়, তার বিরুদ্ধে মাদক ব্যবসার একাধিক অভিযোগ রয়েছে এবং দীর্ঘদিন ধরে সে এ ব্যবসার সঙ্গে জড়িত। অভিযানের সময় তার কাছ থেকে ২৫ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ঘটনায় আলমডাঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ২৯(ক) ধারায় একটি মামলা (নম্বর ২৬, তারিখ-২১/০৭/২০২৫) দায়ের করা হয়েছে।



কমেন্ট বক্স
notebook

মহেশপুর সীমান্তে বিএসএফের রাবার বুলেটে যুবক আহত