সোমবার, ১১ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আলুকদিয়া রোমেলা খাতুন বালিকা বিদ্যালয়ে ডিজিটাল সাইনবোর্ড

  • আপলোড তারিখঃ ২১-০৭-২০২৫ ইং
আলুকদিয়া রোমেলা খাতুন বালিকা বিদ্যালয়ে ডিজিটাল সাইনবোর্ড

চুয়াডাঙ্গা সদর উপজেলার আলুকদিয়া রোমেলা খাতুন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের জন্য আধুনিক ডিজিটাল সাইনবোর্ড প্রদান করা হয়েছে। গতকাল সোমবার বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও চুয়াডাঙ্গা সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক হাসান আলী নিজ উদ্যোগে এ সাইনবোর্ড প্রদান করেন। এসময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক আখতারুজ্জামানসহ সকল শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। সাইনবোর্ড প্রদানের সময় সংক্ষিপ্ত বক্তব্যে হাসান আলী বলেন, ‘এই সাইনবোর্ড দেওয়ার উদ্দেশ্য হলো বিদ্যালয়ের মান বৃদ্ধি করা এবং সমাজের বৃত্তবান মানুষদের অনুপ্রাণিত করা-যাতে ভবিষ্যতে তারাও শিক্ষা প্রতিষ্ঠান উন্নয়নে এগিয়ে আসে।’ এসময় তিনি সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেন।



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী