আলমডাঙ্গায় উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক ও উপজেলা যুবদলের প্রয়াত নেতা মরহুম সুমন রেজা স্মরণে মিনি ফুটবল টুর্নামেন্ট ২০২৫-এর শুভ উদ্বোধন হয়েছে। গতকাল সোমবার বিকেল চারটায় কালিদাসপুর রূপনগর মাঠে আয়োজিত এ টুর্নামেন্টের আয়োজন করে লাভ স্টার ক্লাব। ক্লাবের সভাপতি মানিক মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আলমডাঙ্গা উপজেলা যুবদলের সদস্যসচিব মো. রফিকুল ইসলাম। টুর্নামেন্টের উদ্বোধন করেন চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোমিন মালিতা।
বিশেষ অতিথি ছিলেন জেলা ছাত্রদলের সহসভাপতি আলাউদ্দিন আলা, যুগ্ম সম্পাদক শওকত ওসমান, আলমডাঙ্গা পৌর ছাত্রদলের আহ্বায়ক আতিক হাসনাত রিংকু, সদস্যসচিব মাহমুদুল হক তন্ময়, উপজেলা ছাত্রদলের সদস্যসচিব আল ইমরান রাসেল, যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা ও রকিবুল ইসলাম টগর, আলমডাঙ্গা কলেজ ছাত্রদলের সদস্যসচিব জাহাঙ্গীর আলম লিমন, যুগ্ম আহ্বায়ক শাওন পারভেজ ও আল মাহমুদ রাজ। এছাড়া অনুষ্ঠানে কালিদাসপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি সোহেল রানা এবং খাসকররা ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক রমজান আলী বিপ্লবও উপস্থিত ছিলেন।
উদ্বোধনী বক্তব্যে মোমিন মালিতা বলেন, ‘সুমন রেজা ছিলেন জাতীয়তাবাদী পরিবারের অতি আপনজন। স্বৈরশাসনের বিরুদ্ধে সাহসিকতার সঙ্গে রাজপথে নেতৃত্ব দিয়েছে। দুর্ভাগ্যবশত, সে স্বৈরাচারের পতন দেখে যেতে পারেনি। ২০২২ সালের ১০ এপ্রিল এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় সে প্রাণ হারায়। তাঁর স্মরণে আয়োজিত এই টুর্নামেন্টের মাধ্যমে আমরা তাঁকে স্মরণীয় করে রাখতে পারব।’
উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় মোমিন মালিতা লিজেন্ডস ও আসাননগর স্পোর্টিং ক্লাব। নির্ধারিত সময়ে খেলাটি গোলশূন্যভাবে শেষ হয়। পরে টাইব্রেকারে তিনবার ড্র হওয়ার পর চতুর্থবারে ১-০ ব্যবধানে জয় পায় আসাননগর স্পোর্টিং ক্লাব। খেলাটি পরিচালনা করেন রেফারি সোহাগ গাজী। গতকাল রাতে জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোমিন মালিতা এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান।
নিজস্ব প্রতিবেদক