রবিবার, ১০ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

ঝিনাইদহে সাংবাদিক ফয়সাল আহমেদের মায়ের ইন্তেকাল

  • আপলোড তারিখঃ ২১-০৭-২০২৫ ইং
ঝিনাইদহে সাংবাদিক ফয়সাল আহমেদের মায়ের ইন্তেকাল

এসএ টিভি ও দৈনিক বণিক বার্তা পত্রিকার ঝিনাইদহ জেলা প্রতিনিধি ফয়সাল আহমেদের মা রওশন আরা বেগম ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। গতকাল রোববার বেলা সাড়ে ১১টার দিকে ঝিনাইদহ সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মত্যু হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৩ বছর। মরহুমা রওশন আরা বেগম দীর্ঘদিন থেলাসেমিয়ায় আক্রান্ত ছিলেন। মত্যুকালে তিনি স্বামী, ৩ সন্তান, নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।


ফয়সাল আহমেদের মায়ের মৃত্যুতে গভীর শোক জানিয়ে বিবৃতি দিয়েছেন ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি আসিফ কাজল ও সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম লিটন। এক বিবৃতিতে সাংবাদিক নেতৃবৃন্দ মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা করে তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। এদিকে, ঝিনাইদহ টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি শিপলু জামান ও সাধারণ সম্পাদক রাজিব হাসানসহ ফয়সাল আহমেদের সহকর্মীরাও শোক জানিয়ে বিবৃতি দিয়েছেন।



কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গায় সুজনের জেলা কমিটির অগ্রগতি পর্যালোচনা ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত