বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

ঝিনাইদহে হেফাজতে ইসলামের সংবাদ সম্মেলন

  • আপলোড তারিখঃ ২১-০৭-২০২৫ ইং
ঝিনাইদহে হেফাজতে ইসলামের সংবাদ সম্মেলন

বাংলাদেশে জাতিসংঘ মানবাধিকার কমিশনের অফিস স্থাপন ও হেফাজতে ইসলামের প্রতিবাদ সমাবেশকে জঙ্গি নাটক সাজানোর প্রতিবাদে ঝিনাইদহে সংবাদ সম্মেলন করা হয়েছে। গতকাল রোববার সকালে শহরের কফি হাউজ মিলনায়তনে এ সংবাদ সম্মেলনের আয়োজন করে বাংলাদেশ হেফাজতে ইসলামের জেলা শাখা। এতে দলটির জেলা শাখার সভাপতি মুফতি আরিফ বিল্লাহ কাসেমী, সহসভাপতি মুফতি জাকারিয়া, মুফতি এজাজ, যুগ্ম সম্পাদক মুফতি যোবায়ের, অর্থ সম্পাদক মুফতি ইলিয়াস, সহ-সাংগঠনিক সম্পাদক মাওলানা আশরাফসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলন থেকে অভিযোগ করা হয়, বাংলাদেশে জাতিসংঘ মানবাধিকার কমিশনের অফিস স্থাপন করার কারণে জাতীয় সার্বভৌমত্বে হস্তক্ষেপ আসতে পারে। দেশের অভ্যন্তরীণ নীতি বিদেশিদের ইশারায় নির্ধারণ হওয়ার আশঙ্কাও রয়েছে। হেফাজতে ইসলাম দ্রুত সময়ের মধ্যে বাংলাদেশ থেকে জাতিসংঘ মানবাধিকার কমিশনের অফিস প্রত্যাহারের দাবি জানান। 



কমেন্ট বক্স
notebook

আলমডাঙ্গায় কমিউনিটি বেজড একটিভেশন সভা