শুক্রবার, ১৫ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মোমিনপুর ইউনিয়ন বিএনপির সদস্য ফরম বিতরণ

  • আপলোড তারিখঃ ২১-০৭-২০২৫ ইং
মোমিনপুর ইউনিয়ন বিএনপির সদস্য ফরম বিতরণ

চুয়াডাঙ্গা সদর উপজেলার মোমিনপুর ইউনিয়ন বিএনপির সদস্য ফরম বিতরণ ও সদস্য নবায়ন কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার বিকেল পাঁচটায় মোমিনপুর ইউনিয়ন বিএনপি তাদের কার্যালয়ে এর আয়োজন করে। ইউনিয়ন বিএনপির সভাপতি হাবিবুর রহমান শেখনের সভাপতিত্বে প্রধান অতিথি থেকে এ কার্যক্রমের উদ্বোধন করেন সদর উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক আবুল কালাম আজাদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জাসাসের সাধারণ সম্পাদক সেলিমুল হাবিব সেলিম, সদর উপজেলা কৃষক দলের সদস্যসচিব ও মোমিনপুর ইউনিয়ন বিএনপির সহসভাপতি জাহাঙ্গীর আলম ও সদর উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মতিউর রহমান মিশর। মোমিনপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুস ছালামের সঞ্চালন অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সদর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক হাসান মালিক, ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল হান্নান মেম্বারসহ ইউনিয়ন বিএনপির সকল ওয়ার্ড এর সভাপতি, সাধারণ সম্পাদকসহ অংগসঠন ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।



কমেন্ট বক্স
notebook

আইডিইবি চুয়াডাঙ্গার আহ্বায়ক কমিটির কার্যক্রম বাতিল ঘোষণা