রবিবার, ১০ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

জুলাই গণঅভ্যুত্থানের শহিদদের স্মরণে চুয়াডাঙ্গা, মেহেরপুর ও ঝিনাইদহে কর্মসূচি

শহিদদের স্মৃতিকে জীবন্ত রাখতে কৃষক দলের বৃক্ষরোপণের প্রয়াস
  • আপলোড তারিখঃ ২১-০৭-২০২৫ ইং
জুলাই গণঅভ্যুত্থানের শহিদদের স্মরণে চুয়াডাঙ্গা, মেহেরপুর ও ঝিনাইদহে কর্মসূচি

জুলাই গণঅভ্যুত্থানের শহিদদের স্মরণে চুয়াডা    ঙ্গা, মেহেরপুর ও ঝিনাইদহ জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে। গতকাল রোববার পৃথক আয়োজনে কৃষক দলের তিন জেলা শাখার উদ্যোগে এই কর্মসূচি পালন করা হয়। কর্মসূচিতে কৃষক দল ছাড়াও বিএনপির অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা অংশ নেন।


চুয়াডাঙ্গা:
চুয়াডাঙ্গা জেলা কৃষক দলের উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থানের শহিদদের স্মরণে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে। গতকাল বেলা সাড়ে ১১টায় জেলা সাহিত্য পরিষদ চত্বরে এই কর্মসূচির আয়োজন করা হয়। জেলা কৃষক দলের আহ্বায়ক মোকাররম হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মীর্জা ফরিদুল ইসলাম শিপলু, শফিকুল ইসলাম পিটু, জেলা কৃষক দলের সদস্য সচিব তবারক হোসেন, জেলা জাসাসের সাধারণ সম্পাদক সেলিমুল হাবিব সেলিম। বক্তারা বলেন, ‘জুলাইয়ের গণঅভ্যুত্থানে শহিদ হওয়া বীরদের আত্মত্যাগ দেশের গণতান্ত্রিক সংগ্রামে চিরস্মরণীয়। তাঁদের রক্তে রঞ্জিত পথেই আজও এগিয়ে যাচ্ছে ন্যায়ের আন্দোলন। শহিদদের স্মৃতিকে জীবন্ত রাখতে বৃক্ষরোপণের প্রয়াস নিয়েছে কৃষক দল। এটি শুধু একটি পরিবেশবান্ধব কর্মসূচিই নয়, বরং একটি প্রতীকী প্রতিশ্রুতি, যেখানে প্রতিটি গাছ আমাদের মনে করিয়ে দেবে ত্যাগ, প্রতিবাদ ও পুনর্জাগরণের গল্প। সবুজ বৃক্ষের মতোই শহিদদের আদর্শ আমাদের সমাজ ও রাজনীতিতে বেঁচে থাকবে, শক্তি ও ছায়া হয়ে।’ বৃক্ষ রোপণ কর্মসূচিতে কৃষক দল, যুবদল, ছাত্রদলসহ বিএনপি’র অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। 


ঝিনাইদহ:
জুলাই গণঅভ্যুত্থানের শহিদদের স্মরণে ঝিনাইদহ জেলা কৃষক দলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে। গতকাল রোববার সকালে শহরের চক্ষু হাসপাতাল প্রাঙ্গণে এ কর্মসূচির উদ্বোধন করেন জেলা বিএনপির সভাপতি অ্যাড. এম এ মজিদ। এসময় জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, জেলা কৃষক দলের আহ্বায়ক ওসমান আলী, যুগ্ম আহ্বায়ক, শামসুর রহমান, যুগ্ম আহ্বায়ক, আব্দুর রসিদ মোহনসহ দলের অন্যান্য নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান উপলক্ষ্যে আলোচনা সভার আয়োজন করা হয়। সেসময় বক্তারা বলেন, ‘শহিদদের আদর্শকে বুকে ধারণ করে দেশের পরিবেশ রক্ষায় এবং সবুজ বাংলাদেশ গড়ে তুলতে কৃষক দল এ ধরনের কর্মসূচি অব্যাহত রাখবে।’ আলোচনা শেষে চক্ষু হাসপাতাল চত্বরে বিভিন্ন ফলদ ও বনজ গাছের চারা রোপণ করা হয়।


মেহেরপুর:
মেহেরপুর জেলা কৃষক দল ও ‘আমরা বিএনপি পরিবারের’ যৌথ উদ্যোগে দীর্ঘ ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন এবং ২৪-এর জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের শহিদদের স্মরণে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। ‎‘সবুজ পল্লবে স্মৃতি অম্লান’ স্লোগানকে সামনে রেখে গতকাল রোববার বিকেল পাঁচটার সময় সদর উপজেলার বুড়িপোতা ইউনিয়নের গোভীপুর ও ইছাখালী সড়কের দুই পাশে এই বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়। এদিন জুলাই গণঅভ্যুত্থানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শহিদ ছাত্রদল নেতা ওয়াসীম আকরামের নাম ফলক দিয়ে একটি কৃষ্ণচূড়া গাছ রোপণসহ শহিদদের নাম ফলক দিয়ে বিভিন্ন জাতের ফলজ ও বনজ গাছ রোপণ করেন কৃষক দলসহ বিএনপি পরিবারের ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা।


‎এসময় উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা বিএনপির আহ্বায়ক জাভেদ মাসুদ মিল্টন, সদস্যসচিব অ্যাডভোকেট কামরুল হাসান, জেলা বিএনপির সদস্য রোমানা আহমেদ ও ওমর ফারুক লিটন, জেলা কৃষক দলের সিনিয়র সহসভাপতি আব্দুর রহিম, গাংনী উপজেলা কৃষক দলের সভাপতি মোতালেব হোসেন, জেলা জাসাসের সদস্যসচিব বাঁকা বিল্লাহ, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আজমুল হোসেন মিণ্টু এবং জেলা যুবদলের সাধারণ সম্পাদক কাওসার আলী, জেলা যুবদলের সহসভাপতি এস এ খান শিল্টু, সহ-সাধারণ সম্পাদক মাসুদ রানা প্রমুখ। এসময় জেলা বিএনপির আহবায়ক জাবেদ মাসুদ মিলটন ও সদস্যসচিব কামরুল হাসান বলেন, শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রথম এবং প্রধান কর্মসূচি ছিল বৃক্ষরোপণ। ফুলে ফলে বন যে চিরসবুজে ঘেরা আমাদের প্রিয় বাংলাদেশ। ইনশাল্লাহ আশা রাখি বৃক্ষরোপণের কর্মসূচি প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে আমরা সফলভাবে সম্পন্ন করব।



কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গায় সুজনের জেলা কমিটির অগ্রগতি পর্যালোচনা ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত