শুক্রবার, ১৫ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দামুড়হুদা মডেল থানায় অনলাইন জিডি সেবা চালু

  • আপলোড তারিখঃ ২০-০৭-২০২৫ ইং
দামুড়হুদা মডেল থানায় অনলাইন জিডি সেবা চালু

দামুড়হুদা মডেল থানায় সব ধরনের অনলাইন জিডি সেবা চালু হয়েছে। গতকাল শনিবার রাতে দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ুন কবির এই সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
পুলিশি সেবা ডিজিটালাইজেশন ও সহজীকরণের মাধ্যমে জনগণের প্রত্যাশিত মানের সেবা প্রদানের লক্ষ্যে ইতঃপূর্বেই ঘরে বসেই জিডি অনলাইনে করার সুবিধা চালু করেছে বাংলাদেশ পুলিশ। অনলাইন জিডি সেবা পেতে গুগল প্লে স্টোর থেকে 'অনলাইন জিডি' (ঙহষরহব এউ) অ্যাপ ডাউনলোডের পর রেজিস্ট্রেশন করে এ সেবা পাওয়া যাবে। এক্ষেত্রে একাধিকবার রেজিস্ট্রেশনের প্রয়োজন নেই। আগে অনলাইনে শুধু হারানো এবং প্রাপ্তি সংক্রান্ত জিডি করা যেত। তবে আগামী ২০/০৭/২০২৫খ্রিঃ তারিখ রাত্র ১২টার পর অর্থাৎ ২১/০৭/২০২৫ খ্রিঃ থেকে অত্র জেলার সকল থানায় সব ধরনের জিডি অনলাইনে করার সেবা চালু হবে।
এদিকে দর্শনা থানায় ২১ জুলাই থেকে সব ধরনের জিডি অনলাইনে করা যাবে বলেন জানিয়েছেন দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি) শহীদ তিতুমীর।



কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গায় নাচ-গান করার অভিযোগে নারীর মরদেহ দাফনে বাধা