জীবননগর উপজেলার উথলীতে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বিকেলে উথলী হাইস্কুল ফুটবল মাঠে এই ম্যাচ অনুষ্ঠিত হয়। এই খেলায় অংশগ্রহণ করে উথলী সূর্য তোরণ ক্লাব ফুটবল একাদশ ও মহেশপুর উপজেলার মান্দারতলা ফুটবল একাদশ।
তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ও টানটান উত্তেজনাকর এই খেলায় সূর্য তোরণ ফুটবল একাদশ ২-১ গোলের ব্যবধানে জয়লাভ করে। বিজয়ী দলের হয়ে গোল করেন ইদ্রিস আলী ও বায়েজিদ হোসেন।
খেলা শুরুর পূর্বে উভয় দলের খেলোয়াড়দের সাথে কুশল বিনিময় করেন সূর্য তোরণ ক্লাবের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান, ক্রীড়া সম্পাদক রানা আহম্মেদ, সহকারী ক্রীড়া সম্পাদক আব্দুল কাদের মুক্ত, ক্রীড়া অনুরাগী ব্যক্তি মোস্তাফিজুর রহমান ঝন্টু, শেখ ইদ্রিস আলী ছোট, হাফিজুর রহমান প্রমুখ।
খেলায় প্রধান রেফারির দায়িত্বে ছিলেন হাসান নিলয়। সহকারী রেফারির দায়িত্বে ছিলেন শাহিন আলম সিন্টু ও শরিফ সালাউদ্দিন সবুজ। ফুটবল প্রেমিক দর্শকেরা আনন্দ সাথে উভয় দলের খেলা শান্তিপূর্ণভাবে উপভোগ করেন।
প্রতিবেদক উথলী