শুক্রবার, ১৫ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের শহিদদের স্মরণে চুয়াডাঙ্গায় ওলামা দলের দোয়া মাহফিল

  • আপলোড তারিখঃ ১৯-০৭-২০২৫ ইং
জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের শহিদদের স্মরণে চুয়াডাঙ্গায় ওলামা দলের দোয়া মাহফিল

বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল চুয়াডাঙ্গা জেলা শাখার আয়োজনে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান, শোক ও বর্ষপূর্তি উপলক্ষে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকেল পাঁচটায় আয়োজিত এই দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা ওলামা দলের সদস্যসচিব মাওলানা মো. আনোয়ার হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা ওলামা দলের যুগ্ম আহ্বায়ক হাফেজ মো. মাহবুবুল আলম।


জেলা ওলামা দলের যুগ্ম আহ্বায়ক গোলাম কিবরিয়া স্বপনর সভাপতিত্বে ও আলমডাঙ্গা উপজেলা ওলামা দলের নেতা কাজী আবুল হাসান মো. শাফীর সঞ্চালনায় অনুষ্ঠিদ দোয়া মাহফিলে আরও উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা সদর উপজেলা ওলামা দল নেতা রাকিবুল ইসলাম, চুয়াডাঙ্গা সদর উপজেলা ওলামা দলের সদস্য সচিব শরীফুজ্জামান সুমন, আলমডাঙ্গা উপজেলা ওলামা দলের সদস্যসচিব শাহ কলম, যুগ্ম আহ্বায়ক হামিদুর রহমান, দর্শনা থানা ওলামা দলের আহ্বায়ক আজিম উদ্দিন, সদস্যসচিব মো. হালিমসহ ওলামা দলের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা।


অনুষ্ঠানে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শহিদদের রুহের মাগফিরাত কামনায় ও আহতদের সুস্থতা কামনায় বিশেষ দোয়া করা হয়। অনুষ্ঠানে উপস্থিত বক্তারা এই আন্দোলনের তাৎপর্য স্মরণ করে শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান। 



কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গায় নাচ-গান করার অভিযোগে নারীর মরদেহ দাফনে বাধা