সোমবার, ১১ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দর্শনায় সাবেক এমপি টগরের বাড়িতে সেনাবাহিনীর তল্লাশি

বাড়িতে ৩০০ কেজি সোনা থাকার গুজব!
  • আপলোড তারিখঃ ১৮-০৭-২০২৫ ইং
দর্শনায় সাবেক এমপি টগরের বাড়িতে সেনাবাহিনীর তল্লাশি

চুয়াডাঙ্গা-২ আসনের সাবেক সংসদ সদস্য আলী আজগার টগরের দর্শনার বাড়িতে সেনাবাহিনীর তল্লাশি জনমনে ব্যাপক কৌতূহলের সৃষ্টি করেছে। গত বুধবার দিবাগত রাতে সেনাবাহিনীর একটি দল ওই বাড়িতে প্রবেশ করে নিচতলার চারটি স্থানসহ সিঁড়ির পাশে দেয়াল খুঁড়ে তল্লাশি চালায়। প্রায় দুই ঘণ্টাব্যাপী চলে এই অভিযান।

স্থানীয় সূত্র জানায়, রাত একটার পর থেকে বাড়িটি ঘিরে সেনাবাহিনীর উপস্থিতি লক্ষ্য করা যায়। আশপাশের কাউকে বাড়ির সন্নিকটে যেতে দেওয়া হয়নি। দর্শনা রেলবাজারের এই বাড়িটি দীর্ঘদিন ধরে বন্ধ ছিল বলে জানা গেছে। তল্লাশিকে কেন্দ্র করে দর্শনাজুড়ে গুজব ছড়িয়ে পড়ে- বাড়িটিতে গোপনে রাখা ছিল প্রায় ৩০০ কেজি সোনা। যদিও এখন পর্যন্ত সেনাবাহিনী এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি, আর কোনো সোনার হদিস মেলেনি বলেই সূত্রের দাবি।


স্থানীয় ভ্যানচালক, বাস কাউন্টার কর্মী ও নাইটগার্ডদের মতে, অভিযানের সময় পুরো এলাকা সেনাবাহিনীর নিয়ন্ত্রণে ছিল। ঘটনার পরদিন বৃহস্পতিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত হাজারো উৎসুক মানুষ ওই বাড়ির আশপাশে ভিড় জমায়। এ বিষয়ে দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি) শহীদ তিতুমীর বলেন, ‘ঘটনাটি সম্পর্কে আমাদের কিছুই জানানো হয়নি। কেউ অভিযোগও করেনি।’



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী