শুক্রবার, ১৫ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

কুড়ুলগাছির পরিচিত মুখ ভাটি ডাক্তারের স্ত্রীর ইন্তেকাল

  • আপলোড তারিখঃ ১৭-০৭-২০২৫ ইং
কুড়ুলগাছির পরিচিত মুখ ভাটি ডাক্তারের স্ত্রীর ইন্তেকাল

দামুড়হুদা উপজেলার কুড়ুলগাছি পূর্বপাড়া আসমাউল হুসনা নামের দুই সন্তানের জননী ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৭ বছর। তিনি কুড়ুলগাছি পূর্বপাড়া ঈদগাহ কমিটির সাধারণ সম্পাদক ডা. এনামূল হক ভাটির স্ত্রী। জানা গেছে, দীর্ঘ একমাস ঢাকা ক্যান্টনমেন্ট হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর গতকাল বুধবার সকাল ৮টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। গতকাল রাত ১১টার দিকে কুড়ুলগাছি দাখিল মাদ্রাসা সংলগ্ন ঈদগাহ মাঠে জানাজা শেষে তার দাফন সম্পন্ন হয়। মৃত্যুকালে তিনি স্বামী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তিনি ডায়াবেটিকস, ক্যানসারসহ অন্যান্য দূরারোগ্য ব্যাধিতে ভুগছিলেন।



কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গায় মাদ্রাসায় সিলিং ফ্যান ও টিন বিতরণ