সোমবার, ১১ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

জীবননগরে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা

  • আপলোড তারিখঃ ১৬-০৭-২০২৫ ইং
জীবননগরে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা

জীবননগরে গলায় ফাঁস দিয়ে সালমান (২৪) নামে এক যুবক আত্মহত্যা করেছেন। গত সোমবার গভীর রাতে উপজেলার বাঁকা গ্রামের পশ্চিম পাড়ায় নিজ বাড়ি থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। তিনি একই গ্রামের আলমগীরের ছেলে। নিহত সালমানের মা সালেহা খাতুন জানান, সালমান মানসিকভাবে ভারসাম্যহীন ছিলেন এবং তার আচরণও ছিল অস্বাভাবিক। সংসারজীবনে তার দুটি সন্তান রয়েছে-একজন ৮ বছরের ও আরেকজন ৩ বছরের। পারিবারিক কলহের জেরে স্ত্রী ও সন্তানরা তিন মাস ধরে গোয়ালপাড়া গ্রামের বাপের বাড়িতে অবস্থান করছেন।


তিনি আরও বলেন, ‘সোমবার রাত ২টার দিকে সালমান বাইরে থেকে বাড়ি এসে ঘরের দরজা বন্ধ করে দেয়। তার আচরণে সন্দেহ হলে আমি জানালার ফাঁকা দিয়ে উঁকি দিয়ে দেখি, সে গলায় দড়ি দিয়ে ঝুলে আছে। এরপর চিৎকার দিলে স্থানীয়রা ছুটে এসে দরজা ভেঙে মরদেহ উদ্ধার করে।’


সালমানের স্ত্রী সোনিয়া খাতুন বলেন, ‘আমার সঙ্গে সালমানের বিয়ে হয়েছে ৯ বছর। মাদকাসক্ত হয়ে সে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেন। নিয়মিত মারধর করতেন। সংসার চালাতেও পারতেন না। এ কারণে আমি রাগ করে বাপের বাড়ি চলে আসি।’


এ বিষয়ে জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মামুন হোসেন বিশ্বাস বলেন, ‘ঘটনার কথা আমরা জেনেছি। ঘটনাস্থলে গিয়ে সুরতহাল প্রতিবেদন সম্পন্ন করা হয়। থানায় অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে। পরবর্তী আইনানূগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী