দামুড়হুদা উপজেলার পাট চাষিদের নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ১০টার দিকে উন্নত প্রযুক্তি নির্ভর পাট ও পাট বীজ উৎপাদন এবং সম্প্রসারণ প্রকল্পের আওতায় উপজেলা প্রশাসন ও পাট অধিদপ্তর দামুড়হুদার আয়োজনে এই প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। জেলা পাট উন্নয়ন কর্মকর্তা একে এম হারুন অর রশিদের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার ইনচার্জ (ওসি) তিথি মিত্র।
এসময় উপস্থিত থেকে বক্তব্য দেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর চুয়াডাঙ্গার উপ-পরিচালক মাসুদুর রহমান সরকার, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আল সাবাহ্, জীবননগর উপজেলার উপ-সহকারী পাট উন্নয়ন কর্মকর্তা আব্দুল আলীম প্রমুখ। প্রশিক্ষণ কর্মশালায় উপজেলার ৭৫ জন পাট চাষিকে দিনব্যাপী পাটের জাত নির্বাচন, জমি তৈরি, বীজ বপন, সার ও বালাইনাশক প্রয়োগ, পাট কর্তন, পচন ও বাজারজাত করণের ওপর আলোচনা অনুষ্ঠিত হয়।
প্রতিবেদক দামুড়হুদা