শুক্রবার, ১৫ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গা হোমিও প্যারামেডিকেল কলেজে ডা. মহসিনুজ্জামানের যোগদান

  • আপলোড তারিখঃ ১৬-০৭-২০২৫ ইং
চুয়াডাঙ্গা হোমিও প্যারামেডিকেল কলেজে ডা. মহসিনুজ্জামানের যোগদান

চুয়াডাঙ্গা হোমিও প্যারামেডিকেল মেডিকেল কলেজের সহযোগী অধ্যক্ষ হিসেবে যোগ দিয়েছেন আলমডাঙ্গার হোমিও চিকিৎসক ও সাহিত্যিক ডা. মহসিনুজ্জামান চাঁন্দ। গত সোমবার কলেজের অধ্যক্ষ ডা. মাওলানা শহিদুল ইসলাম সিদ্দিকীর হাত থেকে তিনি আনুষ্ঠানিকভাবে নিয়োগপত্র গ্রহণ করেন। এসময় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের সেক্রেটারি মাহবুবুল আলম এবং সভাপতি মীর মোহাম্মদ জান্নাত আলী। যোগদান উপলক্ষে এক সংক্ষিপ্ত বক্তব্যে ডা. মহসিনুজ্জামান বলেন, ‘আমি যেন নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে আমার দায়িত্ব পালন করতে পারি, সে জন্য সবার সহযোগিতা কামনা করছি।’ এদিকে, তার এই নিয়োগকে স্বাগত জানিয়েছেন আলমডাঙ্গা সাহিত্য পরিষদের সদস্যরা, আলমডাঙ্গা প্রেসক্লাব এবং হোমিও চিকিৎসকগণ। 



কমেন্ট বক্স
notebook

কোরবানির ঈদকে সামনে রেখে জমে উঠেছে শিয়ালমারী পশুহাট