আলমডাঙ্গা উপজেলার ভাংবাড়ীয়া ইউনিয়নের নগরবোয়ালিয়া ৩ নম্বর ওয়ার্ডে কৃষক দলের ৩১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠিত হয়েছে। গতকাল সোমবার সন্ধ্যা সাড়ে ৬টায় ৩ নম্বর ওয়ার্ড বিএনপির কার্যালয়ে এক সভার মাধ্যমে এ কমিটি গঠন করা হয়। সভায় সভাপতিত্ব করেন ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ইসমাইল হুদা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাংবাড়ীয়া ইউনিয়ন বিএনপির সভাপতি টিপু সুলতান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি আব্দুল কুদ্দুস মিরা, সহসভাপতি মজিরুল ইসলাম বিজু, সাধারণ সম্পাদক আতাউল হুদা ও সাংগঠনিক সম্পাদক আব্দুল মাবুদ।
সভায় প্রধান বক্তা ছিলেন ইউনিয়ন কৃষক দলের সভাপতি জাকির হোসেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের সদস্য সেলিম রেজা, সিনিয়র সহসভাপতি আজিবার রহমান কালু, সহ-সভাপতি জুরাল কসাই, সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন, দপ্তর সম্পাদক বাবুল ভান্ডারী, যুবদল নেতা সাইফুল ইসলাম বদর প্রমুখ।
নবগঠিত কমিটিতে ৩ নম্বর ওয়ার্ড কৃষক দলের সভাপতি নির্বাচিত হয়েছেন কামাল মিস্ত্রী। সাধারণ সম্পাদক হয়েছেন ডালিম মন্ডল। সিনিয়র সহসভাপতি হয়েছেন কবির শাহ, সহসভাপতি আনারুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক ফারুক হোসেন, সাংগঠনিক সম্পাদক বিপুল আহমেদ, সহ-সাংগঠনিক সম্পাদক মজিবার রহমান, প্রচার সম্পাদক নেক আলী, দপ্তর সম্পাদক নাহিদ, কোষাধ্যক্ষ গাড্ডু আলী ও ধর্মবিষয়ক সম্পাদক আশাবুল ইসলাম। এছাড়া গুরুত্বপূর্ণ দায়িত্ব পেয়েছেন সুজন মিস্ত্রী।
সভায় উপস্থিত ছিলেন ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক উসমান গনি, সাংগঠনিক সম্পাদক ইকরামুল হক, ৬ নম্বর ওয়ার্ড বিএনপি সভাপতি মতিয়ার রহমান, সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম, যুব নেতা ইসরাফুল ইসলাম, কাফিজুল ইসলাম, শারারুল ও মুক্তার আলী। অনুষ্ঠানে আরও অংশ নেন ৩ নম্বর ওয়ার্ড বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। সভায় বক্তারা বলেন, ‘তৃণমূল পর্যায়ে কৃষক দলকে সুসংগঠিত করতে এই কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’
প্রতিবেদক হাটবোয়ালিয়া