শুক্রবার, ১৫ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আলমডাঙ্গায় ১৪০ গ্রাম গাঁজাসহ তিন যুবক গ্রেপ্তার

  • আপলোড তারিখঃ ১৪-০৭-২০২৫ ইং
আলমডাঙ্গায় ১৪০ গ্রাম গাঁজাসহ তিন যুবক গ্রেপ্তার

আলমডাঙ্গা থানা পুলিশ ১৪০ গ্রাম গাঁজাসহ তিন যুবককে গ্রেপ্তার করেছে। গত শনিবার দিবাগত মধ্যরাতে উপজেলার হারদী ইউনিয়নের লক্ষ্মীপুর জামতলা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন- উপজেলার হারদী ইউনিয়নের জামতলা এলাকার মুক্তার মোল্লার ছেলে নুর ইসলাম (৪৫), একই ইউনিয়নের ওসমানপুর হঠাৎপাড়ার ময়না খন্দকারের ছেলে টিটু খন্দকার (২৪)ও মজনু খন্দকারের ছেলে বাপ্পি খন্দকার (২১)।


পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) নেতৃত্বে পুলিশ অভিযান চালিয়ে গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ীকে হাতেনাতে আটক করে। তাদের কাছ থেকে উদ্ধারকৃত গাঁজার পরিমাণ ১৪০ গ্রাম। এ ঘটনায় আলমডাঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১৯(ক) ধারায় মামলা (নম্বর-১৮, তারিখ- ১২/০৭/২০২৫) রুজু করা হয়েছে।
এ বিষয়ে আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুদুর রহমান জানান, মাদকের বিরুদ্ধে অভিযান চলমান থাকবে এবং এলাকায় মাদক নির্মূলে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হচ্ছে।



কমেন্ট বক্স
notebook

ঝিনাইদহে বিজিবি সদস্যের জমি দখলের চেষ্টার অভিযোগ