আলমডাঙ্গার ভাংবাড়ীয়াতে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের সদস্য ফরম বিতরণ করা হয়েছে। গতকাল রোববার সকাল ১০টার দিকে ভাংবাড়ীয়া ইউনিয়ন বিএনপি প্রধান কার্যালয়ে এই ফরম বিতরণ হয়। এসময় উপস্থিত ছিলেন আলমডাঙ্গা উপজেলা মহিলা দলের আহ্বায়ক উম্মে রিফাত সুলতানা বন্নি, ভাংবাড়ীয়া ইউনিয়ন বিএনপি সভাপতি টিপু সুলতান, সহসভাপতি মজিরুল ইসলাম বিজু, ইউনিয়ন মহিলা দলের সভাপতি মাহফুজা ইয়াসিন জলি, সহসভাপতি সাহার বানু, সাধারণ সম্পাদক সাগরিকা খাতুন, যুগ্ম সাধারণ সম্পাদিকা রোকসানা খাতুন, ২ নম্বর ওয়ার্ড বিএনপি সভাপতি আব্দুর রউফ খোকন, ৬ নম্বর ওয়ার্ড মহিলা দলের সাংগঠনিক সম্পাদিকা স্বপ্না খাতুন, সোহাগী খাতুন, শিউলি খাতুন, মুনজুরা খাতুন, লাভলী খাতুন, যুবদল নেতা সাইফুল ইসলাম বদর প্রমুখ।
প্রতিবেদক হাটবোয়ালিয়া