আলমডাঙ্গার ভাংবাড়ীয়া ইউনিয়নের মহেশপুর ৮ নম্বর ওয়ার্ড কৃষক দলের কমিটি গঠন করা হয়েছে। গতকাল রোববার সন্ধ্যা ছয়টায় ৮ নম্বর ওয়ার্ড বিএনপির কার্যালয়ে এক সভায় কৃষক দলের এ কমিটি গঠন করা হয়। এসময় উপস্থিত ছিলেন ভাংবাড়ীয়া ইউনিয়ন বিএনপি সভাপতি টিপু সুলতান, সহসভাপতি মজিরুল ইসলাম বিজু, সাংগঠনিক সম্পাদক আব্দুল মাবুদ, মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম, ইউপি সদস্য আবু তারেক মেম্বার, ইউনিয়ন কৃষক দলের সভাপতি জাকির হোসেন, সাধারণ সম্পাদক ইউনুস আলী, সিনিয়র সহসভাপতি আজিবার রহমান কালু, সহসভাপতি জুরাল কসাই, সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন, দপ্তর সম্পাদক বাবুল ভান্ডারী প্রমুখ।
সভায় ৩১ সদস্যবিশিষ্ট ৮ নম্বর ওয়ার্ড কৃষক দলের কমিটি গঠন করা হয়। কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন- আবুল কালাম, সাধারণ সম্পাদক উজ্জ্বল হোসেন, সিনিয়র সহসভাপতি বাবুল হোসেন, সহসভাপতি রুহুল আমিন, যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক বেল্টু আলী, সহ-সাংগঠনিক সম্পাদক জাহামত, প্রচার সম্পাদক সোহাগ আলী, দপ্তর সম্পাদক নাহিদ ইসলাম, কোষাধ্যক্ষ সিকদার আলী, ধর্মীয় বিষয়ক সম্পাদক ইকলাস উদ্দিনসহ বাকিগুলো সদস্য।
প্রতিবেদক হাটবোয়ালিয়া