শুক্রবার, ১৫ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দামুড়হুদায় ডাকাতি মামলায় লোকনাথপুরের জুয়েল আটক

  • আপলোড তারিখঃ ১৪-০৭-২০২৫ ইং
দামুড়হুদায় ডাকাতি মামলায় লোকনাথপুরের জুয়েল আটক

দামুড়হুদা উপজেলার কাদিপুর ও নতুন বাস্তপুর গ্রামে সংঘটিত ডাকাতির মামলায় জুয়েল (২৪) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। গতকাল রোববার দুপুরে কার্পাসডাঙ্গা বাজার থেকে তাকে আটক করা হয়। আটক জুয়েল দামুড়হুদা উপজেলার লোকনাথপুর গ্রামের চাঁদ আলীর ছেলে। এর আগে, গত ২৮ মে কাদিপুর ও নতুন বাস্তপুর গ্রামে ডাকাতির ঘটনা ঘটে। এ ঘটনায় দামুড়হুদা মডেল থানায় একটি মামলা (নম্বর-১২) দায়ের করা হয়।


পরে মামলা তদন্তে গিয়ে দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ুন কবিরের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে জুয়েলকে গ্রেপ্তার করে। ওসি হুমায়ুন কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘ডাকাতি মামলায় জড়িত থাকার অভিযোগে একজনকে আটক করা হয়েছে। তদন্ত চলছে, বাকিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।’



কমেন্ট বক্স
notebook

ঝিনাইদহে বিজিবি সদস্যের জমি দখলের চেষ্টার অভিযোগ