সোমবার, ১১ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আন্দুলবাড়ীয়া কলেজে ছাত্র-ছাত্রী ভর্তি বৃদ্ধির লক্ষে মতবিনিময়

  • আপলোড তারিখঃ ১৪-০৭-২০২৫ ইং
আন্দুলবাড়ীয়া কলেজে ছাত্র-ছাত্রী ভর্তি বৃদ্ধির লক্ষে মতবিনিময়

জীবননগর উপজেলার আন্দুলবাড়ীয়া কলেজে ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ছাত্র-ছাত্রী ভর্তি বৃদ্ধির লক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার বেলা সাড়ে ১১টায় কলেজের অধ্যক্ষের কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। কলেজের অধ্যক্ষ এস এম এনায়েতুল হকের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন আন্দুলবাড়ীয়া কলেজের অ্যাডহক কমিটির সভাপতি এস এম সাইদুর রহমান বাবু।
বিশেষ অতিথি ছিলেন আন্দুলবাড়ীয়া বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি হারুন অর-রশিদ, শাহাপুর মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি হোসেন আলী, পাঁকা মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি আব্দুস সামাদ ও রায়পুর মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি সিহাব হোসেন। এসময় উপস্থিত ছিলেন আন্দুলবাড়ীয়া কলেজের অ্যাডহক কমিটির শিক্ষক প্রতিনিধি এমাজ উদ্দীন আহমেদ মিল্টন, কলেজের হিসাববিজ্ঞান বিভাগের সিনিয়র প্রভাষক হাসানুজ্জামান খান পলাশ, বাংলা বিভাগের প্রভাষক হাফিজুল ইসলাম হাফিজ, ইংরেজি বিভাগের প্রভাষক আলমগীর কবির, অর্থনীতি বিভাগের প্রভাষক বাবুল হোসেন মুকুল, সমাজবিজ্ঞান বিভাগের প্রভাষক আহসান হাবীবসহ কলেজের শিক্ষক ও কর্মচারীরা।



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী