আলমডাঙ্গার হারদী বাজারে আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয়েছে বেঙ্গল সিমেন্টের লাকী কুপন ড্র। ৫ শ কুপনধারীদের মধ্যে বিজয়ী ৫০ জন পেয়েছেন ২টি বাইসাইকেল, ৬টি মোবাইল ফোনসহ অসংখ্য পুরস্কার। গতকাল রোববার বিকেলে হারদী বিশ্বাস বাজারে এই পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্বাস ট্রেডার্সের স্বত্ত্বাধিকারী, হারদী বণিক সমিতির সভাপতি, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক সুমন বিশ্বাস। প্রধান অতিথি ছিলেন বেঙ্গল সিমেন্টের জিএম মোবারক আলী ভূইয়া। তিনি বলেন, ‘বাংলাদেশে সিমেন্ট শিল্পে বেঙ্গল সিমেন্ট অন্যতম। যে কোনো নির্মাণকাজে এই সিমেন্ট যেমন মজবুত, তেমনি টেকসই। তাই আপনারা বাড়িঘর নির্মাণে নিশ্চিন্তে বেঙ্গল সিমেন্ট ব্যবহার করুন।’
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাউথ বেঙ্গল সিমেন্ট ডিভিশন হেড শাহিন, চুয়াডাঙ্গার টিএসএম আব্দুল গাফফার, টিএসও কুষ্টিয়ার বিল্লাল হোসেন, শিক্ষক, কবি ও সাহিত্যিক এম. জামিরুল ইসলাম খান জামিল, মতি বিশ্বাস প্রমুখ। অনুষ্ঠানে সহযোগিতা করেন হাসান, সম, রিপন, হাবিল, জাইদুল, বাশার, রতন, সিয়াম, মাহফুজ ও ফারুক। এছাড়াও উপস্থিত ছিলেন এলাকার কন্ট্রাক্টর, সিমেন্ট ব্যবসায়ী, রাজমিস্ত্রী ও সুধীজন। প্রতি বছরের মতো এবারও বিনামূল্যে কুপনধারীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
আলমডাঙ্গা অফিস