সোমবার, ১১ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

তিতুদহে কবিতা আবৃত্তি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা

  • আপলোড তারিখঃ ১৩-০৭-২০২৫ ইং
তিতুদহে কবিতা আবৃত্তি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা

চুয়াডাঙ্গা সদর উপজেলার তিতুদহ ইউনিয়নের ৬২ নম্বর আড়িয়ায় শিশু-কিশোরদের অংশগ্রহণে কবিতা আবৃত্তি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বিকেল ৪টায় ম.আ. সরকার পল্লী পাঠাগারের উদ্যোগে আয়োজিত এ আয়োজনে ৩০ জনের মতো শিশু-কিশোর অংশ নেয়। বিজয়ীদের হাতে তুলে দেওয়া হয় গাছের চারা। অংশগ্রহণকারীদের সবাইকেই গাছ উপহার দিয়ে পরিবেশ সুরক্ষার বার্তা দেওয়া হয়।

পাঠাগারের প্রতিষ্ঠাতা মস্তাক আহমেদ সরকার বলেন, ‘তরুণদের বই পড়ায় আগ্রহী করতে আমরা এই পাঠাগার প্রতিষ্ঠা করেছি। আমাদের স্বপ্ন-প্রতিটি গ্রামে একটি পাঠাগার হোক, যেখানে বইয়ের আলোয় মানুষ গড়ে উঠবে।’


অনুষ্ঠানে বক্তব্য দেন ‘মানবতার জন্য স্বেচ্ছাসেবী সংগঠন’-এর সভাপতি আহসান হাবীব শিপলু। তিনি বলেন, ‘এই পাঠাগারের উদ্যোগ সমাজ গড়ার প্রত্যয়ে নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে।’ সংগঠনের সাধারণ সম্পাদক শাহিন সরকার বলেন, ‘যেখানে স্মার্টফোনে বুদ হয়ে থাকে বর্তমান প্রজন্ম, সেখানে এই পাঠাগার একটি আলোকবর্তিকা হিসেবে কাজ করছে।’ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অর্থ সম্পাদক মামুনুর রশীদ মামুন, প্রচার সম্পাদক সুলতান সরকার, সদস্য ঝন্টু, মনজুরসহ অনেকে।



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী