বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

ঝিনাইদহ সদর হাসপাতালে উন্নত চিকিৎসা সেবা চালুর দাবি

  • আপলোড তারিখঃ ১৩-০৭-২০২৫ ইং
ঝিনাইদহ সদর হাসপাতালে উন্নত চিকিৎসা সেবা চালুর দাবি

ঝিনাইদহ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে আইসিইউ, সিসিইউ, কিডনি ডায়ালাইসিস, এমআরআই ও সিটি স্ক্যান সেবার পাশাপাশি চীনের অর্থায়নে প্রস্তাবিত বিশেষায়িত হাসপাতাল দ্রুত স্থাপনের দাবিতে সংবাদ সম্মেলন হয়েছে। গতকাল শনিবার সকালে শহরের ফ্যামিলি জোন রেস্তোরাঁয় ঝিনাইদহ উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির ব্যানারে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।


এসময় উপস্থিত ছিলেন কমিটির সভাপতি আশরাফুল ইসলাম, সাধারণ সম্পাদক প্রকৌশলী আবুল বাশার, সমাজসেবক প্রকৌশলী কামরুল ইসলাম, আব্দুস সবুর, আবু সালেহ মো. মুসা, সাব্বির আহম্মেদ জুয়েল, তাজনুর রহমান, ফখরুদ্দিন মুন্না, ফারুক হোসেন, তারেক মাহমুদ, আব্দুল ওহাব, আল-আমিন হোসাইন ও সম্পাদক আল মিরাজ।


বক্তারা বলেন, জেলার প্রধান চিকিৎসা প্রতিষ্ঠান হলেও এখানে জরুরি সেবা নেই। আইসিইউ, সিসিইউ, ডায়ালাইসিস ইউনিট, এমআরআই, সিটি স্ক্যান না থাকায় প্রায় ২১ লাখ মানুষ উন্নত চিকিৎসা থেকে বঞ্চিত হচ্ছেন। চীনের অর্থায়নে বিশেষায়িত হাসপাতাল স্থাপন সময়ের দাবি হয়ে উঠেছে। দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান তারা।



কমেন্ট বক্স
notebook

আলমডাঙ্গায় কমিউনিটি বেজড একটিভেশন সভা