চুয়াডাঙ্গা জেলা জামায়াতের আমির রুহুল আমিন বলেছেন, ভাতের অধিকার, শিক্ষার অধিকার, চিকিৎসার অধিকার, নিরাপত্তার নিশ্চয়তা দেবে জামায়াত। মানবতার কল্যাণ সাধনে জামায়াত সচেষ্ট থাকবে। নতুন বাংলায় বৈষম্যের ঠাঁই নাই। গতকাল শনিবার বেলা ১টায় দামুড়হুদা উপজেলার দারুস সুন্নাহ দাখিল মাদ্রাসা মিলনায়তনে অনুষ্ঠিত শিক্ষাশিবিরের প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
দামুড়হুদা উপজেলা জামায়াতের আমির নায়েব আলীর সভাপতিত্বে ও দামুড়হুদা উপজেলা জামায়াতের সেক্রেটারি আবেদ- উদ- দৌলার উপস্থাপনায় অনুষ্ঠিত শিক্ষা শিবিরে বিশেষ অতিথি ছিলেন জেলা নায়েবে আমির মাওলানা আজিজুর রহমান, সহকারী সেক্রেটারি আব্দুল কাদের ও জেলা কোরআন প্রশিক্ষণ বিভাগের সভাপতি মাওলানা মহিউদ্দিন ও জেলা অর্থ সম্পাদক কামাল উদ্দিন। এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা নায়েবে আমির আব্দুল গফুর ও যুব বিভাগের সভাপতি মাওলানা আব্দুল খালেক।
এদিন সকাল নয়টায় জেলা কার্যালয়ে বাংলাদেশ কৃষিজীবী শ্রমিক ইউনিয়নের জেলা সভাপতি আলতাফ হোসাইনের সভাপতিত্বে জেলা দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি ছিলেন জেলা জামায়াতের আমির রুহুল আমিন। তিনি বলেন, চলমান কৃত্রিম সার সঙ্কটের কারণ উদ্ঘাটন করতে হবে। উপজেলা, থানা সদরে কৃষক ভাইদের সাথে নিয়ে চলতি আমন মৌসুমে ন্যায্য মূল্যে সার সরবরাহে নিশ্চিত করণের দাবি এবং সিন্ডিকেটের মাধ্যমে অতি মুনাফা কারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে। সার, বীজ, কীটনাশক সহ কৃষিপণ্যের মূল্য কৃষক ভাইদের ক্রয় ক্ষমতার মধ্যে রাখার দাবি জানাতে হবে। নিজের বাড়িতে, সামাজিক প্রতিষ্ঠানে গাছের চারা রোপণ ও বিতরণ করতে হবে।
এছাড়া বক্তব্য দেন জেলা কর্মপরিষদ সদস্য মাফিজুর রহমান, জেলা সহসভাপতি আব্দুর রউফ, আব্দুস সালাম, জেলা সেক্রেটারি আবুল কালাম আজাদ প্রমুখ।
অন্যদিকে সকাল সাড়ে ৭টায় গুলশানপাড়ার রাশেদ আল আছলি মসজিদের দ্বিতীয় তলায় জামায়াতের পেশাজীবী সংগঠনের আয়োজনে পেশাজীবী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন জামায়াতের জেলা আমির রুহুল আমিন। বিশেষ অতিথি ছিলেন পেশাজীবী সভাপতি অধ্যাপক খলিলুর রহমান, চুয়াডাঙ্গা পৌর আমির হাসিবুল ইসলাম। সভাপতিত্ব করেন ব্যাংক কর্মকর্তা দেলোয়ার হোসেন ও পরিচালনা করেন হোমিওপ্যাথি অ্যাসোসিয়েশনের সভাপতি ডা. রফিকুল ইসলাম।
সমীকরণ প্রতিবেদন