সোমবার, ১১ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

জমে উঠেছে দামুড়হুদা বাজার বণিক সমিতি নির্বাচন

বিভিন্ন প্রতিশ্রুতিতে প্রচারণার মাঠে প্রার্থীরা
  • আপলোড তারিখঃ ১৩-০৭-২০২৫ ইং
জমে উঠেছে দামুড়হুদা বাজার বণিক সমিতি নির্বাচন

দামুড়হুদা বাজার বণিক সমিতি ত্রিবার্ষিক নির্বাচনকে সামনে রেখে বাজারের বিভিন্ন জায়গায় ব্যানার ফেস্টুন টাঙিয়ে চালানো হচ্ছে ভোটের প্রচারণা। সেই সাথে প্রার্থীরা বিভিন্ন প্রতিশ্রুতি দিয়ে ভোটারদের নিকট ভোট প্রার্থনা করছেন। ভোটের আমেজে একে অপরের খোঁজখবর নেওয়া, সৌহার্দ্যপূর্ণ ব্যবহার লক্ষ্য করা গেছে। দীর্ঘ ২১ বছর পর দামুড়হুদা বাজার বণিক সমিতি ত্রিবার্ষিক নির্বাচনের মধ্যে দিয়ে কমিটি গঠন করা হবে। 


প্রার্থীরা যেমন যাচ্ছে ভোটারদের নিকট, তেমনি ভোটারদের মাঝেও একটা উৎসব মুখর পরিবেশ তৈরি হয়েছে। কে পাস করবে, কে ফেল করবে এই জল্পনা কল্পনায় চলছে বিভিন্ন দোকানে দোকানে উৎসব জনতা। সকল প্রার্থীরাই চান পাস করার পর বাজারের উন্নয়নমূলক কাজ করতে।


এই নির্বাচনে কমিশনারের দায়িত্ব পালন করছেন উপজেলা একাডেমি সুপারভাইজার রাফিজুল ইসলাম, সহকারী কমিশনারের দায়িত্ব পালন করবেন দামুড়হুদা পাইলট অ্যান্ড গার্লস স্কুল অ্যান্ড কলেজের প্রভাষক আবুল কালাম আজাদ ও অ্যাডভোকেট আতিয়ার রহমান।


নির্বাচন কমিশনারের দেওয়া তথ্যমতে, দামুড়হুদা বাজার বণিক সমিতি ত্রিবার্ষিক নির্বাচনে অংশ নেওয়া ১৭টি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। গত ১ জুলাই ফরম উত্তোলন ও জমাদান দেন। ৮ জুলাই প্রতীক বরাদ্দ দেওয়া পর থেকেই চলছে ভোটার প্রচারণা। আগামী ১৯ জুলাই সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।


দামুড়হুদা উপজেলা একাডেমি সুপারভাইজার রাফিজুল ইসলাম বলেন, প্রার্থীরা সুষ্ঠুভাবে সকল পদে ফরম জমা দেওয়ার পর প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। আশা করি সুষ্ঠু নির্বাচনের মধ্যদিয়ে কমিটি গঠন করা হবে। 



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী