সোমবার, ১১ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

জীবননগরে এসএসসি-৮৭ বন্ধুদের সংবর্ধনা অনুষ্ঠান

  • আপলোড তারিখঃ ১২-০৭-২০২৫ ইং
জীবননগরে এসএসসি-৮৭ বন্ধুদের সংবর্ধনা অনুষ্ঠান

জীবননগর এসএসসি ৮৭ ব্যাচের বন্ধু সদ্য অবসরপ্রাপ্ত পুলিশ পরিদর্শক এমদাদুল হককে সংবর্ধনা প্রদান করেছে বন্ধুরা। গতকাল শুক্রবার সন্ধ্যায় ৮৭ ব্যাচের বন্ধু জি.এ. জাহিদুল ইসলামের ব্যক্তিগত অফিস এ.জি.বি ট্রেডাসে এ সংবর্ধনার আয়োজন করা হয়। জাহিদ জীবনের সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- আ.ন.ম মোস্তফা কামাল, খন্দকার মেহেদী হাসান, মাসুদ আলী টিংকু, শাহাজান সিরাজ, জাহাঙ্গীর আলম, হাফিজুর রহমান বেল্টু, আবু বক্কর, জি.এ জাহিদুল ইসলাম জাহিদ বাবু, ইনামুল হক, ইমদাদুল হক (অবসরপ্রাপ্ত আর্মি), ডালিম, নাসিরুল হক, আব্দুল হামিদ, শিক্ষক আজিম উদ্দীন, শিক্ষক মফিজুর রহমান, মাহফুজা পারভীন বিউটি, আব্দুস সালাম, আসাদুল হক, শহিদুল্লাহ ও তবিবুর রহমান।


এছাড়াও উপস্থিত ছিলেন আবু সাইদ মোহাম্মদ সাদ। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন বন্ধু জি.এ জাহিদুল ইসলাম জাহিদ বাবু। সকলের শুভেচ্ছায়সিক্ত অবসরপ্রাপ্ত পুলিশ পরিদর্শক এমদাদুল হক বন্ধুদের এ ধরনের আয়োজনকে সাধুবাদ জানান এবং বলেন, মাঝে মধ্যে এ ধরনের অনুষ্ঠান হলে সকলের মধ্যে সম্প্রীতির বন্ধন আরও দৃঢ় হবে।



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী