সোমবার, ১১ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গা আন্তঃজেলা ট্রাক ট্যাংকলরি দর্শনা শাখার নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ ও অভিষেক

  • আপলোড তারিখঃ ১১-০৭-২০২৫ ইং
চুয়াডাঙ্গা আন্তঃজেলা ট্রাক ট্যাংকলরি দর্শনা শাখার  নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ ও অভিষেক

চুয়াডাঙ্গা আন্তঃজেলা ট্রাক, ট্রাংকলরী, ট্রাক্টর ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের দর্শনা শাখার নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদের অভিষেক ও শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টার দিকে দর্শনা অডিটরিয়াম হলরুমে এ শপথ ও অভিষেক অনুষ্ঠিত হয়। শপথ অনুষ্ঠানে নবনির্বাচিত সভাপতি সাইফুল ইসলামের সভাপতিত্বে শপথ বাক্য পাঠ করান চুয়াডাঙ্গা জেলা ট্র‍্যাক মালিক গ্রুপের সাধারণ সম্পাদক মামুন উর রশিদ টনিক।


অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা শ্রমিক দলের অতিথি সম্পাদক শফিকুল ইসলাম তরফদার সাবু। বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা ট্র‍্যাক ট্যাকটার কাভার্ডভ্যান ও ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের সভাপতি রাশেদুল ইসলাম রাশেদ, চুয়াডাঙ্গা আন্তঃজেলা ট্র‍্যাক ও ট্যকলরি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মামুন অর রশিদ মামুন, চুয়াডাঙ্গা জেলা ট্র‍্যাক, ট্র‍্যক্টর, কভার্ড ভ্যান ও ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আরিফ শেখ, চুয়াডাঙ্গা আন্তঃজেলা ট্র‍্যাক ও ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন আনু, দর্শনা পৌর বিএনপির প্রধান সমন্বয়ক হাবিবুর রহমান বুলেট, সাবেক সভাপতি মাহাবুবুর উল ইসলাম খোকন, সাবেক সাধারণ সম্পাদক মহিদুল ইসলাম, দর্শনা পৌর বিএনপির সমন্বয় কমিটির সদস্য এনামুল হক শাহা মুকুল, ইকবাল হোসেন জোয়াদ্দার, লুৎফর রহমান, শরীফ উদ্দীন, মশিউর রহমান, আব্দুল মালেক মন্ডল, রেজাউল ইসলাম, শফিউল আজম তোতা, মোমিনুল ইসলাম। এছাড়া দর্শনা বাস ও মিনিবাস পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি আলমগীর হোসেন, সাধারণ সম্পাদক জাকির হোসেন উপস্থিত ছিলেন। অনুষ্ঠান পরিচালনা করেন জেলা ট্র‍্যাক ও ট্যাংকলরি ইউনিয়নের সাধারণ সম্পাদক  মামুন অর রশিদ ও ট্র‍্যাক ড্রাইভার লিটন হোসেন মোল্লা।



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী