সোমবার, ১১ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

জীবননগরে তুলা চাষিদের মাঝে উপকরণ বিতরণ

  • আপলোড তারিখঃ ১১-০৭-২০২৫ ইং
জীবননগরে তুলা চাষিদের মাঝে উপকরণ বিতরণ

জীবননগরে তুলা চাষিদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে জীবননগর উপজেলা পরিষদের হলরুমে চুয়াডাঙ্গা  তুলা উন্নয়ন বোর্ডের বাস্তবায়নে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ২০২৫-২৬ মৌসুমে তুল ফলনের আবাদ বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে এসব উপকরণ বিতরণ করা হয়। 


তুলা উন্নয়ন বোর্ড যশোর অঞ্জলের উপ-পরিচালক ড. মো. কামরুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জীবননগর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আল-আমীন। বিশেষ অতিথি ছিলেন জীবননগর উপজেলা কৃষি কর্মকর্তা মো. আলমগীর হোসেন, ড. তাসদিকুর রহমানর, মেহেরপুর তুলা উন্নয়ন কর্মকর্তা মো. এজাজুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন চুয়াডাঙ্গা জোনাল অফিসের প্রধান তুলা উন্নয়ন কর্মকর্তা সেন দেবাশীষ। অনুষ্ঠানে সাবিক সহযোগিতা করেন জীবননগর কটন ইউনিট অফিসার মো. সাইফুল ইসলাম।



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী