সোমবার, ১১ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

লোকমোর্চার কার্যক্রম পর্যালোচনা ও করণীয় বিষয়ক মতবিনিময়

  • আপলোড তারিখঃ ০৯-০৭-২০২৫ ইং
লোকমোর্চার কার্যক্রম পর্যালোচনা ও করণীয় বিষয়ক মতবিনিময়

দর্শনায় লোকমোর্চার কার্যক্রম পর্যালোচনা ও করণীয় বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেল সাড়ে চারটার দিকে ওয়েব ফাউন্ডেশনের সহযোগিতায় ও লোকমোর্চার আয়োজনে দর্শনা ওয়েব ট্রেড সেন্টারে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। থানা লোকমোর্চার সভাপতি প্রফেসর মো. আজিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ওয়েভ ফাউন্ডেশনের উপ-নির্বাহী পরিচালক নাসিফা আলী।


বিশেষ অতিথি ছিলেন জেলা লোকমোচার সভাপতি অ্যাড. বেলাল হোসেন, সাধারণ সম্পাদক শাহ আলম সনি, জীবননগর উপজেলা লোকমোর্চার সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, চুয়াডাঙ্গা সদর উপজেলার সভাপতি অ্যাড. মানিক আকবার, চুয়াডাঙ্গা জেলা লোকমোর্চার সাবেক সাধারণ সম্পাদক অ্যাড. শাজাহান মুকুল, জীবননগর উপজেলা লোকমোর্চার সহসভাপতি শাজাহান আলী, দর্শনা থানা লোকোমোর্চার সাধারণ সম্পাদক হাবিবুর রহমান বুলেট, ওয়েব ফাউন্ডেশনের উপ-পরিচালক জহির রায়হান, ওয়েব ফাউন্ডেশনের সমন্বয়কারী কামরুজ্জামান যুদ্ধ প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন লোকমার্চার সমন্বয়কারী আব্দুল আলীম সজল।



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী