সোমবার, ১১ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গা সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের অভিযান

প্রতারণার টাকা ও হারানো ফোন হস্তান্তর
  • আপলোড তারিখঃ ০৮-০৭-২০২৫ ইং
চুয়াডাঙ্গা সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের অভিযান

চুয়াডাঙ্গা জেলা পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের অভিযানে উদ্ধার হওয়া মোবাইল ফোন ও মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসের মাধ্যমে সংঘটিত প্রতারণার অর্থ আনুষ্ঠানিকভাবে ভুক্তভোগীদের মাঝে হস্তান্তর করা হয়েছে। গতকাল সোমবার বেলা ১১টায় পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলনকক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে পুলিশ সুপার খন্দকার গোলাম মওলা, বিপিএম-সেবা, ভুক্তভোগীদের হাতে এসব মোবাইল ফোন ও অর্থ ফেরত দেন। অভিযানে উদ্ধার হওয়া ৩২টি স্মার্টফোন এবং বিকাশ, নগদ ও রকেটের মাধ্যমে প্রতারণার শিকার হয়ে হারানো ১ লাখ ৭১ হাজার টাকা করে ভুক্তভোগীদের কাছে হস্তান্তর করেন তিনি।


এসময় পুলিশ সুপার বলেন, ‘প্রযুক্তির অপব্যবহার করে যারা সাধারণ মানুষের ক্ষতি করছে, তাদের বিরুদ্ধে চুয়াডাঙ্গা জেলা পুলিশ সর্বদা কঠোর অবস্থানে রয়েছে। আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি জনগণের আস্থা ও নিরাপত্তা নিশ্চিত করাই আমাদের মূল লক্ষ্য।’ তিনি আরও বলেন, ‘সাইবার অপরাধ মোকাবেলায় চুয়াডাঙ্গা পুলিশ আন্তরিক ও প্রযুক্তি-সক্ষম। ভুক্তভোগীদের ধৈর্য ও সহযোগিতার জন্য আমি তাদের ধন্যবাদ জানাই এবং ভবিষ্যতে যেকোনো অপরাধের বিষয়ে দ্রুত পুলিশকে অবহিত করার আহ্বান জানাই।’


এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) কনক কুমার দাস, সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল ইনচার্জ মোহাম্মদ আনিসুল ইসলাম, জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ (ওসি) মশিয়ার রহমানসহ সাইবার ইনভেস্টিগেশন সেলে কর্মরত কর্মকর্তারা।



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী