দর্শনার বিভিন্ন স্থানে পবিত্র আশুরা উপলক্ষে ছিন্নি বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত রোববার দিনব্যাপী দর্শনা পৌর এলাকায় নানা উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়। প্রতি বছর দর্শনা চটকাতলার শিয়া মুসলিমরা তাজিয়া মিছিল বের করলেও এবার আবহাওয়াজনিত কারণে তা সম্ভব হয়নি। এ বিষয়ে স্থানীয় শিয়া সম্প্রদায়ের মিস্টার ও মনজুর জানান, ‘এ বছর প্রতিদিনই বৃষ্টি হচ্ছে। তাই আবহাওয়ার কারণেই আমরা তাজিয়া উত্তোলন করতে পারিনি। তবে অন্যান্য বছরের মতো এবারও এলাকার ছোট ছোট ছেলে-মেয়েদের মধ্যে ছিন্নি বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।’
অন্যদিকে সুন্নি মুসলিম সম্প্রদায়ের উদ্যোগেও দর্শনা পৌর এলাকায় ছিন্নি বিতরণ করা হয়। রামনগর বটতলা ক্লাব, চটকাতলা বিহারী পট্টি, ঈশ্বরচন্দ্রপুর ইটভাটা পাড়া যুবসমাজ এবং পরানপুর বেকার মোড়ের পাপ্পু, আলো, মামুন, হামিদুল, শিমুলসহ একাধিক তরুণ দুই দফায় ছিন্নি বিতরণ ও দোয়া মাহফিলের আয়োজন করেন। স্থানীয়দের মতে, দর্শনা পৌরসভার আরও বেশ কিছু স্থানে দোয়া ও ছিন্নি বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
দর্শনা অফিস