সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আলমডাঙ্গা গাংনীর লালনের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ

  • আপলোড তারিখঃ ২২-১০-২০১৭ ইং
আলমডাঙ্গা গাংনীর লালনের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ
নির্বাচনে প্রতিদ্বন্দ্বী হওয়ায় ব্যক্তিগত আক্রোশ নিজস্ব প্রতিবেদক: ইউপি নির্বাচনে ওয়ার্ড সদস্য হিসেবে প্রতিদ্বন্দ্বীতা করায় ব্যক্তিগত আক্রোশের জেরে আলমডাঙ্গার গাংনী গ্রামের লালনের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ আনা হয়েছে। তার নির্বচনী মাঠ নষ্ট করার জন্য মিথ্যা ও ভিত্তিহীন খবর ছড়িয়েছেন স্থানীয় ইউপি সদস্য মাসুম। লালনের বিরুদ্ধে প্রতিবেশী দাস পরিবারের দু’সন্তানের জননীকে ধর্ষণের মিথ্যা খবর রটিয়ে সমাজে তাকে হেয় প্রতিপন্ন করা হয়েছে। স্থানীয় একটি দৈনিক পত্রিকার সাংবাদিককে মিথ্যা তথ্য দিয়ে ভূয়া খবর প্রকাশ করিয়েছেন মাসুম। দাসপাড়ার দু’সন্তানের জননীও জানিয়েছেন, ঘটনাটি শুধুই গুজব, এর কোন সত্যতা নেই। লালনের সাথে তার কোন সম্পর্কও নেই, ধর্ষণের কোন ঘটনাও ঘটেনি। গতকাল শনিবার দৈনিক সময়ের সমীকরণ কার্যালয়ে এসে এমনই অভিযোগ করেন আলমডাঙ্গা উপজেলার গাংনী ইউনিয়নের গাংনী মুক্তারমোড় পাড়ার ইয়াকুব আলীর ছেলে লালন ও প্রতিবেশী দাস পরিবারের দু’সন্তানের জননীসহ তার পরিবার। লিখিত অভিযোগে তারা বলেন, গত ১৯ অক্টোবর বৃহস্পতিবার স্থানীয় একটি দৈনিক পত্রিকায় লালন এবং প্রতিবেশী দাস পরিবারের দু সন্তানের জননীকে নিয়ে বিভিন্ন অভিযোগ তুলে মিথ্যা সংবাদ প্রকাশ করা হয়েছে। স্থানীয় আওয়ামী লীগ নেতা ৬ নং ওয়ার্ড মেম্বার মাসুম তার ব্যক্তিগত আক্রোশের কারনে সাংবাদিক ডেকে বানোয়াট সংবাদ প্রকাশ করিয়েছেন। প্রকাশিত সংবাদে দাস পরিবারের দুই সন্তানের জননীকে ধর্ষণের অভিযোগ তোলা হয় বিরুদ্ধে। আবার, দুজনের বিরুদ্ধেও লেখা হয় তারা আপোষে একই ঘরের মধ্যে ছিলো। সংবাদে উল্লেখিত সকল তথ্যই সম্পূর্ণ মিথ্যা ভিত্তিহীন ও বানোয়াট। লালন বলেন, গত ইউপি নির্বাচনে গাংনী ইউনিয়নের ৬ নং ওয়ার্ড মেম্বার পদে নির্বাচন করেছিলাম। বর্তমান মেম্বার মাসুমের সাথে প্রতিদ্বন্দ্বীতা করে মাত্র কয়েক ভোটে পরাজিত হই। সেই থেকে সমাজে আমাকে হেয় প্রতিপন্ন করার পায়তারা করতে থাকেন মেম্বার মাসুম। এরই প্রেক্ষিতে এ ধরণের মিথ্যা তথ্য দিয়ে সংবাদ প্রকাশ করিয়েছে। আমি এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি। ভিত্তিহীন খবর সরবরাহ করায় আমি ইউপি সদস্য মাসুমের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেব।


কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গায় মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড