সোমবার, ১১ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গা পৌর এলাকায় জামায়াতের গণসংযোগ

  • আপলোড তারিখঃ ০৮-০৭-২০২৫ ইং
চুয়াডাঙ্গা পৌর এলাকায় জামায়াতের গণসংযোগ

বাংলাদেশ জামায়াতে ইসলামীর চুয়াডাঙ্গা জেলা শাখার সহকারী সেক্রেটারি অ্যাড. মাসুদ পারভেজ রাসেল চুয়াডাঙ্গা পৌর এলাকায় গণসংযোগ করেছেন। গতকাল সোমবার বিকেল সাড়ে ৫টায় পৌরসভা প্রাঙ্গণ থেকে শুরু হয়ে এই গণসংযোগ শেকড়াতলা মোড়, ইসলামপাড়া মোড় ও বিভিন্ন দোকানে ঘুরে শেষে শ্মশানপাড়া মোড়ে গিয়ে শেষ হয়।
গণসংযোগকালে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা পৌর জামায়াতের আমির অ্যাড. হাসিবুল ইসলাম, সেক্রেটারি মোস্তফা কামাল, সহকারী সেক্রেটারি ইমরান হোসেন ও হুমায়ুন কবীর। এছাড়াও উপস্থিত ছিলেন ইসলামী ছাত্রশিবির চুয়াডাঙ্গা জেলা শাখার অর্থ সম্পাদক বায়জিদ বোস্তামী, পৌর সভাপতি আবু রায়হান, কলেজ সভাপতি পারভেজ আলম এবং ওয়ার্ড পর‌্যায়ের বিভিন্ন দায়িত্বশীল ও কর্মীরা। এসময় দলীয় নেতারা বলেন, ‘জনগণের পাশে থেকে সমস্যা সমাধানে জামায়াতের নেতাকর্মীরা সর্বদা সচেষ্ট থাকবে।’



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী