রবিবার, ১০ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

শিশু ফাতেমার হাসির আড়ালে বেঁচে থাকার আকুতি

  • আপলোড তারিখঃ ০৬-০৭-২০২৫ ইং
শিশু ফাতেমার হাসির আড়ালে বেঁচে থাকার আকুতি

ফাতেমা-সাড়ে ছয় বছরের এক নিষ্পাপ শিশু। যার হাসি তার বাবা-মায়ের কাছে পৃথিবীর সবচেয়ে সুন্দর দৃশ্য। মায়াবি চোখ-মুখের দিকে তাকালে যে কারো মন কেমন করে ওঠে। ঝিনাইদহ শহরের অক্সফোর্ড স্কুলের প্লে-গ্রুপের শিক্ষার্থী এই ছোট মেয়েটির মুখে সবসময় লেগে থাকে এক স্বপ্নময় হাসি। তবে সেই প্রাণবন্ত হাসির আড়ালেই লুকিয়ে আছে এক অসহ্য যন্ত্রণা আর বেঁচে থাকার আকুতি।
হ্যাঁ, ফাতেমা থ্যালাসেমিয়া নামক দুরারোগ্য রোগের সঙ্গে লড়ছে দীর্ঘদিন ধরে। তার বাবা রাশেদুল ইসলাম মিলন ঝিনাইদহ শহরের হামদহ পূর্বপাড়ার বাসিন্দা-একজন স্বল্প আয়ের মানুষ। নিজের জীবনে বড় কিছু করতে না পারলেও মেয়ের সুস্থতার জন্য নিরন্তর সংগ্রাম করে চলেছেন তিনি। গত পাঁচ বছর ধরে চিকিৎসার জন্য দৌড়েছেন দেশ-বিদেশে। খরচ করেছেন প্রায় ১০ লাখ টাকা, তবু কন্যার রোগ মুক্তির মুখ দেখেননি।


প্রতিনিয়ত রক্ত দিতে হচ্ছে ফাতেমাকে। প্রতি ১৫ দিন পরপরই তার শরীরে রক্তের প্রয়োজনীয়তা চরম হয়ে ওঠে। চিকিৎসকরা বলছেন, একমাত্র স্থায়ী সমাধান-বোনমেরু প্রতিস্থাপন। ভারতের ভেলোর খ্রিস্টান মেডিকেল কলেজের হেমাটোলজি বিভাগের সিনিয়র অধ্যাপক ডা. বিক্রম অ্যাডথউস এই চিকিৎসার পরামর্শ দিয়েছেন। কিন্তু এতে প্রয়োজন ২১ লাখ টাকা-যা এই দরিদ্র পরিবারের পক্ষে জোগাড় করা প্রায় অসম্ভব।


ফাতেমার বড় ভাই তামিমের সঙ্গে বোনমেরুর অ্যাডচং পাওয়া গেছে। কিন্তু টাকার অভাবে অনিশ্চিত হয়ে পড়েছে অস্ত্রোপচার। ফাতেমার দাদা আনোয়ার হোসেন বলেন, ‘ওর বুকে মাথা রাখলে মনে হয় বলছে-আমাকে বাঁচাও, আমার জন্য কিছু করো। নিষ্পাপ শিশুটির জীভন কেন এমন হলো জানি না, তার জীবনের জন্য যা কিছু প্রয়োজন আমরা করবো।’
পরিবারের পক্ষ থেকে সহৃদয় নাগরিকদের প্রতি আর্থিক সহায়তার আবেদন জানানো হয়েছে। সহায়তা পাঠাতে পারেন বিকাশ/নগদ নম্বরে: ০১৭২৪-০৫৬৯৯৩, অথবা অগ্রণী ব্যাংক, হিসাব নম্বর: ০২০০০০১৭৫৫৯৮৪। 



কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গায় সুজনের জেলা কমিটির অগ্রগতি পর্যালোচনা ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত