জীবননগর উপজেলা লোকমোর্চার সালিশে স্বামীর অধিকার ফিরে পেয়ে খুশি আফরোজা। গতকাল শনিবার বিকেলে জীবননগর উপজেলা লোকমোর্চার আয়োজনে উপজেলা লোকমোর্চার কার্যালয়ে এ সালিশ অনুষ্ঠিত হয়।
জানা গেছে, জীবননগর উপজেলার আন্দুলবাড়ীয়া ইউনিয়নের কুলতলা হঠাৎ পাড়া গ্রামের ফাহিমা বেগম লিপি এবং একই উপজেলার কেডিকে ইউনিয়নের দেহাটি গ্রামের আফরোজা বেগমের অভিযোগের পরিপ্রেক্ষিতে উপজেলা লোকমোর্চার আয়োজনে এ সালিশি বৈঠক হয়। সালিশের মাধ্যমে আফরোজা পুনরায় তার স্বামীর অধিকার ফিরে পান এবং অভিযোগকারী লিপি ন্যায্য বিচার পেয়ে স্বস্তি প্রকাশ করেন।
সালিশে উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা লোকমোর্চার সভাপতি আবুল কালাম, কেডিকে ইউনিয়ন বিএনপির সভাপতি মো. রফিউল ইসলাম, উপজেলা লোকমোর্চার সদস্য সাজেদা খাতুন, আনজুমান আারা ও সমন্বয়কারী আব্দুল আলীম সজল।
জীবননগর অফিস