আলমডাঙ্গার বেলগাছী ইউনিয়নে জামায়াত নেতা অ্যাড. মাসুদ পারভেজ রাসেল গণসংযোগ করেছেন। গতকাল শনিবার বাদ আসর তিনি বেলগাছী ইউনিয়নে গণসংযোগ করেন। বেলগাছী বাজার থেকে শুরু হয়ে বেলগাছী গ্রামের বিভিন্ন মহল্লা, কেদারনগর, কাশিপুর এবং ডামোশ গ্রাম পর্যন্ত এই গণসংযোগ চলে।
গণসংযোগে উপজেলা জামায়াতের আমির শফিউল আলম বকুলের নির্দেশনায় এবং সেক্রেটারি মামুন রেজার পরিচালনায় বেলগাছী ইউনিয়ন জামায়াতের সভাপতি আমান উদ্দিনের নেতৃত্বে কর্মসূচি বাস্তবায়ন হয়। গণসংযোগ চলাকালে ছোট ছোট পথসভায় বক্তব্য দেন প্রার্থী অ্যাডভোকেট রাসেল। তিনি বলেন, আমি আপনাদের এলাকার সন্তান। আপনাদের ন্যায্য অধিকার আদায়ে ইনসাফ ও ন্যায়ের প্রতীক দাঁড়িপাল্লায় ভোট দিন।
এসময় জেলা জামায়াতের আইন ও আদালত বিষয়ক সম্পাদক দারুস সালামসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। গণসংযোগ শেষে কয়েকশ মোটরসাইকেলের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়, যা পুরো এলাকায় প্রাণচাঞ্চল্য সৃষ্টি করে।
আলমডাঙ্গা অফিস