২৮ জুলাই অনুষ্ঠেয় ইসলামী আন্দোলন বাংলাদেশ চুয়াডাঙ্গা জেলা শাখার উদ্যোগে গণসমাবেশ সফল করতে আলুকদিয়া ইউনিয়ন শাখার উদ্যোগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার দুপুরে ইউনিয়ন কার্যালয়ে আয়োজিত এ সভায় উপস্থিত ছিলেন স্থানীয় ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরাও। সভায় সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন আলুকদিয়া ইউনিয়ন শাখার সভাপতি হাজী ইখতিয়ার উদ্দিন রানা বিশ্বাস। সঞ্চালনায় ছিলেন ইউনিয়নের প্রচার ও দাওয়াহ সম্পাদক আব্দুর রহিম।
সভায় আরও উপস্থিত ছিলেন ইউনিয়ন শাখার সহ-সভাপতি আবুল কাশেম সরদার, জালাল উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিন্টু, সাংগঠনিক সম্পাদক ডা. রফিকুল ইসলাম, প্রশিক্ষণ সম্পাদক আব্দুস সাত্তার, দপ্তর সম্পাদক মহিউদ্দিন, অর্থ সম্পাদক আশরাফ আলী, মহিলা ও পরিবার কল্যাণ সম্পাদক বদর উদ্দিন, সংখ্যালঘু বিষয়ক সম্পাদক ইমদাদুল হক, সদস্য মিনারুল ইসলাম, শরীফ হোসেন ও জিনারুল ইসলাম। ইসলামী যুব আন্দোলনের পক্ষে সভায় উপস্থিত ছিলেন সেক্রেটারি রাসেল হাসান ও প্রচার সম্পাদক তারিক জামিল।
সভায় ২৮ জুলাই চুয়াডাঙ্গা টাউন ফুটবল মাঠে অনুষ্ঠিতব্য গণসমাবেশকে ঘিরে দাওয়াতি প্রচারণা, যানবাহন ব্যবস্থাপনা, লোকসমাগম নিশ্চিতকরণ এবং সাংগঠনিক প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়।
সভায় নেতারা জানান, উক্ত গণসমাবেশে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ রেজাউল করীম (পীর সাহেব চরমোনাই) প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন এবং দিকনির্দেশনামূলক গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন। সভা শেষে নেতৃবৃন্দ দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন যে, আলুকদিয়া ইউনিয়ন শাখা গণসমাবেশে সর্বোচ্চ অংশগ্রহণ ও দায়িত্ব পালনের মাধ্যমে ইসলামী আন্দোলনের অগ্রযাত্রাকে আরও বেগবান করবে। গতকাল রাতে ইউনিয়ন শাখার প্রচার ও দাওয়াহ সম্পাদক আব্দুর রহিম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
নিজস্ব প্রতিবেদক