সোমবার, ১১ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গায় দরিদ্র ও এতিমদের মাঝে খাদ্য বিতরণ

জুলাই-আগস্ট গণভ্যুত্থানের শহীদদের স্মরণ
  • আপলোড তারিখঃ ০৬-০৭-২০২৫ ইং
চুয়াডাঙ্গায় দরিদ্র ও এতিমদের মাঝে খাদ্য বিতরণ

জুলাই-আগস্ট গণভ্যুত্থানে শহীদ, আহত ও পঙ্গুত্ববরণকারীদের স্মরণে দরিদ্র, অসহায়, দুস্থ ও এতিমদের মাঝে খাবার বিতরণ করেছে চুয়াডাঙ্গা জেলা জামায়াতে ইসলামী। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গতকাল শনিবার সকালে চুয়াডাঙ্গা রেল স্টেশনে পৌর জামায়াতের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়। প্রধান অতিথি হিসেবে খাদ্য বিতরণ করেন জেলা জামায়াতের আমীর রুহুল আমিন।


এসময় তিনি বলেন, ‘২০২৪ সালের জুলাই মাস একটি ফ্যাসিস্ট সরকারের পতনের মাস। জুলাই-আগস্ট গণভ্যুত্থানের শহীদদের সেই স্মৃতি ধরে রাখতেই আমরা এই কর্মসূচি গ্রহণ করেছি। বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে মাসব্যাপী বিভিন্ন জনকল্যাণমুখী উদ্যোগ নেয়া হয়েছে। ‘জুলাই’ মাসটি স্বৈরশাসকদের জন্য একটি শিক্ষা হয়ে থাকবে। আমরা চাই এই দেশ এগিয়ে যাক, গণতন্ত্র শক্ত ভিত্তির ওপর প্রতিষ্ঠিত হোক।’


বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অ্যাড. মাসুদ পারভেজ রাসেল, জেলা অর্থ সম্পাদক কামাল উদ্দিন, পৌর আমির অ্যাড. হাসিবুল ইসলাম ও সেক্রেটারি মোস্তফা কামাল। এছাড়াও উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা পৌর নায়েবে আমির আশিক মাহবুব শফি, আনোয়ান হোসেন, সহকারী সেক্রেটারি ইমরান হোসেন, ১ নম্বর ওয়ার্ড সভাপতি মাহফুজুর রহমান সামিম, ২ নম্বর ওয়ার্ড সভাপতি মাওলানা নুরুজ্জামান, ৩ নম্বর ওয়ার্ড সভাপতি আনোয়ার হোসেন, ৪ নম্বর ওয়ার্ড সভাপতি সাদিক খান, ৫ নম্বর ওয়ার্ড সভাপতি আমিরুল ইসলাম ও ৬ নম্বর ওয়ার্ড সভাপতি মহিদুল ইসলাম প্রমুখ। 



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী