বৃহস্পতিবার, ২৭ অগাস্ট, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

সাংবাদিক মামুনের ফুফাতো ভাইয়ের ইন্তেকাল

  • আপলোড তারিখঃ ০৪-০৭-২০২৫ ইং
সাংবাদিক মামুনের ফুফাতো ভাইয়ের ইন্তেকাল

জীবননগর উপজেলার আন্দুলবাড়ীয়া প্রেসক্লাবের সভাপতি জাহিদুল ইসলাম মামুনের ফুফাতো ভাই ও আন্দুলবাড়ীয়া গ্রামের রাজধানী পাড়ার আকবার আলীর ছেলে ব্যবসায়ী আলতাফ হোসেন ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। আজ শুক্রবার সকাল ১০টায় আন্দুলবাড়ীয়ার পীর হযরত খাজা পারেশ সাহেবের রওজা কেন্দ্রীয় কবরস্থান ও ঈদগাহ্ ময়দানে তার জানাজা অনুষ্ঠিত হবে।


পারিবারিক সূত্রে জানা গেছে, গতকাল বৃহস্পতিবার রাত ৮টায় নিজ বাড়ি থেকে রওনা হয়ে নাতি নিহাদকে সাথে নিয়ে পায়ে হেঁটে আলতাফ হোসেন ব্যবসা প্রতিষ্ঠান যাচ্ছিলেন। তিনি রাজধানী পাড়ার শেখ নজরুল ইসলাম ওরফে বাবলু শেখের বাড়ি সংলগ্ন স্থানে পৌঁছালে বৃষ্টির পানি ও পিচ্ছিল কাদামাটিতে স্লিপ করে পিচ রাস্তার ওপর পড়ে যান। এসময় স্টোক করে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তার বিদেহী আত্মার শান্তি ও মাগফিরাত কামনায় সকলের নিকট দোয়া চেয়েছেন প্রয়াতের সহোদর ইলেকট্রিক মিস্ত্রি মুনতাজ আলী ও শোকাহত পরিবারের সদস্যরা।



কমেন্ট বক্স
notebook

ছায়া মন্ত্রিসভার পথে বিরোধীদল, ক্ষমতার আয়নায় বিকল্প মুখ