সোমবার, ১১ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গা পৌর এলাকায় গণসংযোগকালে অ্যাড. মাসুদ পারভেজ

আগামীতে মানুষের ভাগ্যের পরিবর্তন দেখতে চাই
  • আপলোড তারিখঃ ০৪-০৭-২০২৫ ইং
চুয়াডাঙ্গা পৌর এলাকায় গণসংযোগকালে অ্যাড. মাসুদ পারভেজ ছবির ক্যাপশন: চুয়াডাঙ্গা-১ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী অ্যাড. মাসুদ পারভেজ

চুয়াডাঙ্গা পৌর এলাকার বিভিন্ন স্থানে চুয়াডাঙ্গা-১ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী অ্যাড. মাসুদ পারভেজ গণসংযোগ করেছেন। গতকাল বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টা থেকে চুয়াডাঙ্গা একাডেমি মোড়, কবরী রোড ও হাসপাতাল রোডে রাস্তার দুপাশে বিভিন্ন দোকানে তিনি এই গণসংযোগ করেন।


গণসংযোগকালে তিনি বলেন, স্বৈরাচারী আচরণ করে আগামীতে কেউ ক্ষমতায় যেতে পারবে না। তিনি আরও বলেন, ‘আমরা বিগত ৫৪ বছর ধরে বিভিন্ন শাসন দেখেছি নেতার পরিবর্তন, ক্ষমতার পরিবর্তন, সংবিধানের পরিবর্তন দেখেছি, কিন্তু এ দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন দেখিনি। আমরা আগামী দিন ভাগ্যের পরিবর্তন দেখতে চাই।’


তিনি বলেন, ‘জামায়াত করে তার কোনো পেশা নেই, এমন কোনো কর্মী আমার দলে রাখতে চাই না। অনেকেই বলেন, জামায়াতের এতো টাকা কোথায় পায়? আমাদের একজন কর্মী যা ইনকাম করে তার আয়ের ৫ শতাংশ সংগঠনে খরচ করে। জামায়াত করে আখের গোছাতে হবে এমন কোনো নেতা আমার দলে নেই। কোনো একজন জামায়াত কর্মীর চাঁদাবাজি করে না, টেন্ডারবাজি করে না, রাহাজানি করে না। জনগণের মাঝে আমরা বলতে চাই আগামীর রাষ্ট্র পরিচালনার ক্ষমতা বাংলাদেশ জামায়েত ইসলামীর আছে। আপনারা একটাবার ভোট দিয়ে তা এবার প্রমাণ দেখুন।’


এসময় আরও উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা পৌর জামায়াতের আমির অ্যাড, হাসিবুল ইসলাম, নায়েবে আমির আনোয়ার হোসেন, পৌর সেক্রেটারি মোস্তফা কামাল, পৌর প্রশিক্ষণ সম্পাদক হাফেজ ইকবাল হোসেনসহ বিভিন্ন ওয়ার্ডের দায়িত্বশীল ও কর্মীবৃন্দ।



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী