সোমবার, ১১ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আলমডাঙ্গায় মোটরসাইকেল দুর্ঘটনায় ঝরল দুই তরতাজা প্রাণ

  • আপলোড তারিখঃ ০৪-০৭-২০২৫ ইং
আলমডাঙ্গায় মোটরসাইকেল দুর্ঘটনায় ঝরল দুই তরতাজা প্রাণ

আলমডাঙ্গা-কুষ্টিয়া সড়কে মর্মান্তিক মোটরসাইকেল দুর্ঘটনায় দুইজনের প্রাণহানি ঘটেছে। গতকাল বৃহস্পতিবার রাত ৯টার দিকে আলমডাঙ্গা উপজেলার কালিদাসপুর ইউনিয়নের নওদাপাড়া ইটভাটা সংলগ্ন রাস্তার বাঁকে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- আলমডাঙ্গা উপজেলার বেলগাছি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মাহমুদুল হাসান চঞ্চলের ছেলে রিয়াদ (১২) ও একই ইউনিয়নের ফরিদপুর গ্রামের শফিউদ্দিনের জামাই পলাশ (৪০)।


নিহত রিয়াদ বেলগাছি ইউনিয়নের ডামোশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র ছিল। অন্যদিকে পলাশ দীর্ঘদিন ধরে বেলগাছি ইউনিয়নের ফরিদপুর গ্রামের সাবেক চেয়ারম্যানের মুরগি ফার্মে লেবার হিসেবে কাজ করতেন। স্থানীয় সূত্র জানায়, নিহতরা একই মোটরসাইকেলে কুষ্টিয়াতে একটি কাজে গিয়ে ফেরার পথে দুর্ঘটনার শিকার হন।


প্রত্যাক্ষদর্শী ভ্যানচালক পিণ্টু জানান, তিনি আলমডাঙ্গা থেকে নিজ বাড়ি ফেরার পথে ঘটনাস্থলে পৌঁছে রাস্তার পাশে দুজনের নিথর দেহ পড়ে থাকতে দেখেন। পরে স্থানীয়দের খবর দিয়ে আহতদের দ্রুত একটি বেসরকারি ক্লিনিকে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন।


নিহত রিয়াদের পরিবার সূত্র জানায়, রিয়াদের পকেটে থাকা মোবাইল ফোন থেকে পরিবারের নম্বরে কল করে দুর্ঘটনার বিষয়টি জানানো হয়। খবর পেয়ে নিহতদের পরিবারের সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হন। পরে তাঁদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া সত্ত্বেও পরিবারের সদস্যরা মানতে পারেননি।


স্থানীয়রা বলছেন, মোটরসাইকেলটি অতিরিক্ত গতি নিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে ধাক্কা খেয়ে এই দুর্ঘটনা ঘটেছে। তবে কেউ কেউ মনে করছেন, হয়ত কুষ্টিয়া থেকে ফেরার পথে কোনো ট্রাকের সাথে সংঘর্ষের ফলে ছিটকে পড়ে প্রাণহানী হয়েছে।


আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুদুর রহমান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল রিপোর্ট সংগ্রহ করেছে এবং লাশ ময়নাতদন্তের জন্য পাঠানোর ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী