সোমবার, ১১ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

তিতুদহে প্লাস্টিকের বিনিময়ে গাছের চারা বিতরণ

  • আপলোড তারিখঃ ০২-০৭-২০২৫ ইং
তিতুদহে প্লাস্টিকের বিনিময়ে গাছের চারা বিতরণ

‘প্লাস্টিক দূষণ আর নয়, বন্ধ করার এখনই সময়’ স্লোগানকে সামনে রেখে মানবতার জন্য সংগঠনের কার্যক্রম চলমান রয়েছে। গতকাল মঙ্গলবার বেলা আড়াইটার দিকে সংগঠটির উদ্যোগে চুয়াডাঙ্গা সদর উপজেলার তিতুদহ ইউনিয়ানের তিতুদহ গ্রামে প্লাস্টিকের বিনিময়ে বিভিন্ন ফলজ, ভেষজ, বনজ, কাষ্ঠল ইত্যাদি চারা বিতরণ করা হয়েছে। অনুষ্ঠানের শুরুতে গ্রামের বিভিন্ন রাস্তা ও বাজারে প্লাস্টিকের দূষণ সম্পর্কে সচেতনতা সৃষ্টি করতে প্রচারণা করা হয়। একই সাথে প্লাস্টিকের বিনিময়ে চারা গ্রহণের জন্য বিশেষ বার্তা দেওয়া হয়।


বড় শলুয়া নিউ মডেল ডিগ্রি কলেজের প্রভাষক ও মানবতার জন্য সংগঠনের সভাপতি আহসান হাবীব বলেন, দিন দিন প্লাস্টিকের ব্যবহার বেড়েই চলেছে সেই সাথে সাথে দূষণের প্রকোপ। আমরা প্লাস্টিক ব্যবহার করি কিন্তু একই প্লাস্টিক বারবার নয়। আজ প্রকৃতির কাছ থেকে আমাদের খাদ্যাদি তে বহন করছে মাইক্রোপ্লাস্টিক।  আজ আমরা দূষণের দ্বারা আক্রান্ত হয়ে বিভিন্ন রোগে তথা ক্যান্সারজনিত রোগে ভুগছি। তাই এখনই সময় প্লাস্টিকের ব্যবহার সীমিতকরণ ও সেই সমস্ত প্লাস্টিক উৎপাদন করা যা রিসাইক্লিন করা যায়।


সংগঠনের সম্পাদক শাহিন সরকার বলেন, প্লাস্টিকের বিনিময়ে চারা বিতরণ পুরো বর্ষা মৌসুম চলবে। আমরা প্লাস্টিক মুক্ত ও সবুজ চুয়াডাঙ্গা বাস্তবায়ন বদ্ধ পরিকর। আজ আমরা সহস্রাধিক চারা বিতরণ করেছি। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন তিতুদহ মাঝেরপাড়া মসজিদের ইমাম মাও আবু সাঈদ, সংগঠনের সদস্য সতেজ,  আকরাম, নিরব,  এহসান হাবিব, বায়জিদ, সাহাবুল, সম্রাট,  ইয়াসিন,রিয়াজুদ্দীন,সুব্রত সহ গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গ।



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী