সোমবার, ১১ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দর্শনা প্রেসক্লাব ও সাংবাদিক সমিতির নির্বাচিতদের দায়িত্ব গ্রহণ

  • আপলোড তারিখঃ ০১-০৭-২০২৫ ইং
দর্শনা প্রেসক্লাব ও সাংবাদিক সমিতির নির্বাচিতদের দায়িত্ব গ্রহণ


দর্শনা প্রেসক্লাব ও সাংবাদিক সমিতির নির্বাচিতদের দায়িত্ব প্রদান করেছে নির্বাচন কমিটি। গতকাল সোমবার সন্ধ্যা সাতটায় দর্শনা প্রেসক্লাব কার্যালয়ে প্রেসক্লাবের সকল সদস্যের উপস্থিতিতে নির্বাচন কমিটি প্রধান মনিরুজ্জামান ধীরু নবনির্বাচিত দুটি কমিটির কাছে তাদের দায়িত্ব হস্তান্তর করেন। এসময় নির্বাচন কমিটি পক্ষে বক্তব্য দেন নির্বাচন কমিটির প্রধান মনিরুজ্জামান ধীরু, কমিটির সদস্য সাবেক সভাপতি হানিফ মন্ডল, কামরুজ্জামান যুদ্ধ, ওয়াসিম রয়েল, নবনির্বাচিত সহ-সাধারণ সম্পাদক হাসমত আলী এবং দর্শনা প্রেসক্লাব ও সাংবাদিক সমিতির সাবেক সভাপতি জাহিদুল ইসলাম।


বক্তারা তাদের বক্তব্যে আগামী দুই বছর সকলের মধ্যে ঐক্য বজায় রেখে দর্শনা প্রেসক্লাবের সকল সদস্যকে নিয়ে এবং সকলের মতামতের ভিত্তিতে প্রেসক্লাবের কার্যক্রম বাস্তবায়ন করার প্রতি গুরুত্ব দেয়া হয়। দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠান পরিচালনা করেন দর্শনা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ওসমান আলী।



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী