দামুড়হুদা উপজেলার কুড়ুলগাছি ইউনিয়ন যুবদলের নেতা-কর্মীদের সাথে চুয়াডাঙ্গা জেলা যুবদলের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার বিকেল পাঁচটার দিকে কুড়ুলগাছি মৎস্য অফিস প্রাঙ্গণে কুড়ুলগাছি ইউনিয়ন যুবদলের আয়োজনে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন দর্শনা থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক আব্দুল হাই সিদ্দিক।
মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন জেলা যুবদলের সাধারণ সম্পাদক সাইফুর রশিদ ঝণ্টু। বিশেষ অতিথি ছিলেন জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক আ. সালাম বিপ্লব, সাংগঠনিক সম্পাদক জাহেদ মো. রাজিব খান, চুয়াডাঙ্গা সদর উপজেলার ভারপ্রাপ্ত আহ্বায়ক মতিউর রহমান মিশর, সদস্যসচিব ইমরান মহলদার রিণ্টু, জেলা যুবদলের সহসভাপতি নাসির উদ্দীন খেদু প্রমুখ।
সভার বক্তারা বলেন, রাজনৈতিকভাবে মাঠে থেকে সংগঠনকে শক্তিশালী করার জন্য কাজ করতে হবে। মানুষের পাশে থাকার জন্য বিএনপি চেয়ারম্যানের বার্তা মানতে হবে। কারণ আগামী নির্বাচনে ভোটের জন্য জনগণের কাছে যেতে হবে। আগামী দিনে রাজনৈতিক প্রেক্ষাপটে একটি নিরপেক্ষ নির্বাচনে বিএনপি জয় লাভ করবে। এদেশের মানুষ ব্যালটের মাধ্যমে সিদ্ধান্ত নিতে কখনও ভুল করে না বলেও জানান বক্তারা।
দর্শনা থানা যুবদলের সদস্যসচিব সাজেদুর রহমান মিলন মোল্লার সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন দর্শনা থানা যুবদলের আহ্বায়ক জালাল উদ্দীন লিটন, যুগ্ম আহ্বায়ক সরোয়ার হোসেন, মোরশেদুর রহমান লিংকেন, মোস্তাফিজুর রহমান মোহনসহ কুড়ুলগাছি ইউনিয়ন ওয়ার্ড যুবদলের সকল নেতা-কর্মীরা।
প্রতিবেদক কুড়ুলগাছি