বাংলাদেশ দলিল লেখক সমিতির অধীনস্থ চুয়াডাঙ্গা জেলা দলিল লেখক কল্যাণ সমিতির ২৫ সদস্যবিশিষ্ট নতুন কমিটি গঠিত হয়েছে। গতকাল শনিবার সকাল সাড়ে ১০টায় চুয়াডাঙ্গা সদর সাব-রেজিস্ট্রি অফিস প্রাঙ্গণে আয়োজিত এক সভায় আনুষ্ঠানিকভাবে এই কমিটি ঘোষণা করা হয়। নবগঠিত নতুন কমিটিতে সভাপতির দায়িত্ব পেয়েছের সদর সাব-রেজিস্ট্রি অফিসের মো. শফিউল হক (আ: ছালাম)। কমিটিতে সিনিয়র সহসভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন দামুড়হুদা সাব-রেজিস্ট্রি অফিসের মো. দেলেয়ার হোসেন। এছাড়া সহসভাপতির দায়িত্ব পেয়েছেন আলমডাঙ্গা সাব-রেজিস্ট্রি অফিসের মো. হাফিজুর রহমান (চমক) ও জীবননগর অফিসের মো. বাবুর আলী। সাধারণ সম্পাদকের দায়িত্ব পেয়েছেন জীবননগর অফিসের মো. আবু জাফর। তিনজন সহ-সাধারণ সম্পাদকের মধ্যে-আলমডাঙ্গা অফিসের সালমান (স্বপন), সদর অফিসের মো. শাহাজাহান আলী এবং দামুড়হুদা অফিসের মো. বজলুর রহমান।
সাংগঠনিক সম্পাদক হয়েছেন আলমডাঙ্গা অফিসের মো. হাবিবুর রহমান (হাবিব)। সহ-সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পেয়েছেন দামুড়হুদার মো. আব্দুল হান্নান। অর্থ সম্পাদক হিসেবে রয়েছেন সদর অফিসের মো. শাহিনুজ্জামান (শাহিন), প্রচার সম্পাদক জীবননগর অফিসের মো. খাদেমুল ইসলাম (খোকন) এবং দপ্তর সম্পাদকের দায়িত্ব পেয়েছেন সদর অফিসের মো. আসলাম উদ্দিন।
এছাড়াও বিভিন্ন বাস রেজিস্ট্রি অফিস থেকে ৮ জন সদস্য হয়েছেন। তারা হলেন- মো. শহিদুর ইসলাম (সাইদুর রানা), দামুড়হুদা, মো. হাসান তারিখ, জীবননগর, শফিউল আজম, আলমডাঙ্গা, মো. ইসরাফিল হোসেন, দামুড়হুদা, মো. জিল্লুর রহমান, আলমডাঙ্গা, মাছুদুর রহমান, চুয়াডাঙ্গা, মো. রফিকুল ইসলাম (ফরহাদ), চুয়াডাঙ্গা ও মো. আব্দুল ওয়াহেদ, জীবননগর অফিস। নবগঠিত উপদেষ্টা পরিষদে থাকা চারজনের মধ্যে মো. নওশের আলী, মো. আকবর আলী, মো. মাহবুল হক এবং মো. সামসুজ্জামান।
দলিল লেখক সমিতির নেতারা জানান, এই কমিটি জেলার দলিল লেখকদের পেশাগত অধিকার রক্ষা ও কল্যাণে সক্রিয় ভূমিকা রাখবে।
সমীকরণ প্রতিবেদন