সোমবার, ১১ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গায় বসুন্ধরা শুভসংঘের পরিচিতি সভা

  • আপলোড তারিখঃ ২৯-০৬-২০২৫ ইং
চুয়াডাঙ্গায় বসুন্ধরা শুভসংঘের পরিচিতি সভা

বসুন্ধরা শুভ সংঘের চুয়াডাঙ্গা জেলা শাখার নতুন কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বেলা ১১টায় শহরের কোর্ট মোড়ের স্থানীয় দৈনিক সময়ের সমীকরণ পত্রিকার মিলনায়তনে এ সভার আয়োজন করা হয়। শুভ সংঘের নবনির্বাচিত সভাপতি অ্যাড. আ স ম আব্দুর রউফের সভাপতিত্বে কমিটির ৩০ জন সদস্য সভায় অংশ নেন। কমিটির নবনির্বাচিত সাধারণ সম্পাদক হেমন্ত কুমার সিংহ রায়ের সঞ্চালনায় পরিচিতি সভায় দিকনির্দেশনামূলক বক্তব্য দেন উপদেষ্টা নাজমুল হক স্বপন, অ্যাড. মারুফ সারোয়ার বাবু, তালিম খসরু, জামান আখতার ও জিসান আহমেদ।


নবনির্বাচিত কমিটির সহসভাপতি ড. মুন্সি আবু সাঈফ, কামাল উদ্দীন জোয়ার্দ্দার, যুগ্ম সাধারণ সম্পাদক জান্নাতুল আওলিয়া নিশি, অ্যাড. নাজমুল আহসান, সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান সেলিম, দপ্তর সম্পাদক শেখ লিটন, প্রচার প্রকাশনা সম্পাদক শামসুজ্জোহা রানা, অর্থ সম্পাদক পলাশ কুমার সাহা, কর্ম ও পরিকল্পনা সম্পাদক সাকিব বিশ^াস, নারী বিষয়ক সম্পাদক মাহমুদা অনি, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মনোয়ারা খুশি, সমাজ কল্যাণ সম্পাদক সাইফুল্লাহ আল সাদিক, ক্রীড়া সম্পাদক সালমান ফার্সি, তথ্য ও যোগাযোগ সম্পাদক সোহানুর রহমান, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক জান্নাতুল মাওয়া, শিক্ষা ও স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রেজওয়ানুল হক সজীব, আপ্যায়ন বিষয়ক সম্পাদক তানজিম তমাল এবং কার্যকারী সদস্য সুমন পারভেজ, হুমায়ন কবির রিমু, হেলেনা নাসরিণ, সামিউল ইসলাম, মইন আশরাফ, ফিরোজ হোসেন, মিকাইল হোসেন, রাসেল আলী, নাফিস আহমেদ, কামাল পাশা ও সাদমান সাকিব রাকেশ উপস্থিত ছিলেন।


পরিচিতি সভা শেষে চুয়াডাঙ্গা জেলা আইনজীবী সমিতি চত্বরে একটি গাছের চারা রোপণ করা হয়। ‘গাছ লাগাই, ভবিষ্যৎ বাঁচাই’ প্রতিপাদ্যকে সামনে রেখে নতুন কমিটির শুভ উদ্যোগ হিসেবে গাছ লাগিয়ে কার্যক্রমের সূচনা করা হয়। উল্লেখ্য, বসুন্ধরা গ্রুপের সহযোগিতায় পরিচালিত বসুন্ধরা শুভসংঘ দেশের বিভিন্ন প্রান্তে তরুণদের সম্পৃক্ত করে সমাজকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। চুয়াডাঙ্গা জেলা শাখাও এ কার্যক্রমে অঙ্গীকারবদ্ধ।  






কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী